চলন্ত ট্রেনের ছাদে উঠে ‘রিল’ বানাতে গিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই তরুণের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রিল’ বানানোর মারণ নেশা জাঁকিয়ে বসছে যুব সমাজে। আর ওই রিল বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলন্ত ট্রেনের ছাদে উঠেছিলেন চার তরুণ। রিল বানানোর সময়ে পড়ে গিয়ে প্রাণ হারালেন দুজন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আজ বুধবার (২ এপ্রিল) মর্মান্তিক টনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায়।। নিহত দুই তরুণ হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা কাইয়ুম মিয়া (২২) ও কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দুজন হলেন ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। সেই সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে তাঁরা ট্রেনের ছাদ থেকে রেললাইনের পাশে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাইয়ুমের। বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা আখাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকি‍ৎসকরা অবস্থা সঙ্কটজনক হওয়ায় তিনজনকেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতালে নেওয়ার পথে তারেক নামে অন্য এক তরুণের  মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের দুই চিকি‍ৎসক গোপা পাল ও সানজিদা হক জানিয়েছেন ‘টিকটকের জন্য ভিডিও বানাতে চার তরুণ ট্রেনের ছাদে চড়েছিলেন। সেখান থেকে আচমকা পড়ে যান তারা। আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনের মাথার খুলিতে ও আরেকজন গলায় ডিশ লাইনের তারের জখম রয়েছে। দুজনের অবস্থা সঙ্কটজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার