আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই সাধ ছিল আইফোন কেনার। কিন্তু সাধ্যে কুলোচ্ছিল না। শেষ পর্যন্ত নিজেরই দেড় বছরের পুত্র সন্তানকে এক লাখে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গুণধর বাবা। ৫২ হাজার টাকা অগ্রিম নিয়ে খদ্দেরের হাতে শিশু সন্তানকে তুলেও দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা জানতে পেরেই বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়েই আইফোন বিলাসী বাবাকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারও করেছে।

সোমবার (৩১ অগস্ট) পটুয়াখালীর দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, ‘দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামের বাসিন্দা মারুফ মুন্সি পেশায় রাজমিস্ত্রি। কাজের জন্য রাজধানী ঢাকাতেই থাকে। মারুফের সঙ্গে তার স্ত্রী বৃষ্টি আক্তারের বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। ফলে আলাদা থাকছিলেন দুজনে। দম্পতিওর দেড় বছরের শিশু সন্তান ঠাকুরমার কাছেই ছিল। গত শনিবার ঘুরতে যাওয়ার নাম করে দেড় বছরের শিশু সন্তানকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যায় মারুফ। কিন্তু বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, ঢাকায় মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুর মহিবুল এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে কিনে নিয়েছে। ৫২ হাজার টাকা অগ্রিম দিয়েছে। ওই ৫২ হাজার টাকার সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে নতুন আইফোন কিনেছে মারুফ। এর পরেই শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয়দের দ্বারস্থ হয় মারুফের স্ত্রী-মা। এর পরে স্থানীয়রা থানায় গোটা বিষয়টি জানান।’

দশমিনা থানার ওসির কথায়, ‘অভিযোগ পাওয়ার পরে ঢাকায় গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মারুফকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের তরফে লিখিত কোনও অভিযোগ দায়ের না হওয়ায় মামলা রুজু করা যায়নি। উপজেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদফতরের  সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ