এই মুহূর্তে

মোটরসাইকেলের ফগলাইট জ্বালিয়ে অস্ত্রোপচার, হাসপাতালে হানা দিয়ে চক্ষু চড়কগাছ ম্যাজিস্ট্রেটের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজি‍ৎ রায় আজ বেঁচে থাকলে হয়তোবা লিখতেন, ‘যত কাণ্ড বাংলাদেশে।’ সীমান্ত লাগোয়া চুয়াডাঙ্গার এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের আজব কাণ্ডকারখানার কথে শুনলে থ মেরে যাবেন অনেকেই। হাসপাতালে আস্ত্রোপচার রুমে আলোর ঘাটতি মেটাতে শীতকালে কুয়াশা কাটানোর জন্য মোটরসাইকেলে ব্যবহৃত ফগলাইট ব্যবহার করে চলছিলেন। শুধু তাই নয়, ভুয়ো চিকি‍ৎসক পরিচয়ে স্বামী-স্ত্রী মিলে চালাচ্ছিলেন হাসপাতাল। আজ শনিবার (৭ মার্চ) খবর পেয়েই ওই হাসপাতালে অতর্কিতে হানা দিয়েছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম। অনিয়মের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি হাসপাতাল সিল করে দিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ‘লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক খুলেছিলেন  মামুন অর রশিদ শাওন এবং মাসুমা ফেরদৌস স্নিগ্ধা। দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তারা প্রকৃতপক্ষে নিবন্ধিত চিকিৎসক নন। শুধু তাই নয়, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে সার্জিক্যাল লাইটের পরিবর্তে মোটরসাইকেলের ফগলাইট লাগিয়ে বেওসা চালাচ্ছিলেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে চলা অনিয়ম নিয়ে অভিযোগ জমা পড়েছিল।

অভিযোগ পেয়ে এদিন হাসপাতালটিতে হানা দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। অভিযানের সময় দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় কোনও আধুনিক সরঞ্জাম নেই। সেখানে যেখানে উন্নতমানের সার্জিক্যাল লাইট থাকার কথা, তার পরিবর্তে মোটরসাইকেলের ফগলাইট ব্যবহার করে অস্ত্রোপচার করা হচ্ছিল। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ছাড়াও একই ফ্রিজে খাবার ও ওষুধ একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানের খবর পেয়েই আগেভাগে চম্পট দেন হাসপাতালের মালিক মামুন রশিদ শাওন ও তার স্ত্রী মাসুমা ফেরদৌস স্নিগ্ধা। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আধিকারিক মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিয়মনীতি ও অনুমোদন ছাড়াই বিভিন্ন চিকিৎসা সেবা ও অপারেশন পরিচালনা করে আসছিল। অভিযানের সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং হাসপাতালে তালা ঝুলিয়ে এসেছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাত্তরে পাকিস্তানি হানাদারদের গণহত্যার প্রতিবাদে ২৫ মার্চ ব্ল্যাক আউট পালন বাংলাদেশে

স্বামী-সন্তানের খোঁজে বাংলাদেশ গিয়ে ৮ মাস জেলে, অবশেষে বাড়ি ফিরলেন বনগাঁর মহিলা

ইউনূসের নিয়োগ করা চার রাষ্ট্রদূতকে গলা ধাক্কা দিয়ে তাড়ালেন তারেক রহমান

ই-কেওয়াইসি করা নেই! প্রক্রিয়া সম্পন্ন না করলে মিলবে না গ্যাস

মেশিনের পাশে ‘যন্ত্রী নারী’, ‌‌জগৎবল্লভপুরে বদলাচ্ছে গ্রামবাংলার ছবি

জামায়াতের যৌন দাসীদের নেতৃত্বে বাংলাদেশে নয়া সংগঠনের আত্মপ্রকাশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ