কয়েন নিতে অস্বীকার ব্যাঙ্কের, আরবিআইয়ের দ্বারস্থ শিরডি সাই মন্দির কর্তৃপক্ষ

ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি কয়েন রাখার মতো জায়গা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: প্রণামী হিসেবে ভক্তদের দান করা কয়েক লক্ষ টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছে শিরডির সাইবাবা মন্দিরের অছি পরিষদ। স্থানীয় চারটি ব্যাঙ্ক ওই বিপুল পরিমাণ কয়েন জমা নিতে অস্বীকার করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের যুক্তি, ওই বিপুল পরিমাণ কয়েন রাখার কোনও জায়গা নেই। কিন্তু ওই যুক্তি মানতে নারাজ মন্দিরের অছি পরিষদ। তাই সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে তাঁরা।

শিরডি সাইবাবা মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের সিইও রাহুল যাদব জানিয়েছেন, প্রতি বছরে মন্দিরের প্রণামী বাক্সে ন্যূনতম ২৮ লক্ষ টাকার কয়েন জমা পড়ে। ওই কয়েন এতদিন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ট্রাস্টের অ্যাকাউন্টে জমা পড়ত। যাতে কোনও ব্যাঙ্ক ওই বিশাল পরিমাণ কয়েন নিয়ে সমস্যায় না পড়ে তার জন্য রেটোএশনের ভিত্তিতেই বিভিন্ন মাসে বিভিন্ন ব্যাঙ্কে মন্দিরে জমা পড়া কয়েন পাঠানো হতো।

কিন্তু সম্প্রতি চারটি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নতুন করে কোনও কয়েন জমা নেওয়া সম্ভব নয়। কেননা, আগে যে কয়েন জমা পড়েছে সেই কয়েন স্ট্রংরুমের পুরো জায়গা দখল করে নিয়েছে। এমনকী স্ট্রংরুমের বাইরেও কয়েনের ব্যাগ ফেলে রাখতে হয়েছে। এক ব্যাঙ্ক আধিকারিকের কথায়, ‘আমাদের ব্যাঙ্কেই এক কোটি ৬০ লক্ষের মতো কয়েন জমা রয়েছে, অন্য একটি ব্যাঙ্কে তিন কোটির কয়েন জমা রয়েছে। কয়েন রাখার জায়গা না থাকায়, মন্দিরে জমা পড়া কয়েন জমা নেওয়া যাচ্ছে না।’

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, জনসাধারণের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র