হরিয়ানায় ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মারধর, গুরুতর অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: শিক্ষক পড়ুয়ার সম্পর্কে যেমন বকুনিও থাকে, তেমন ভালবাসাও থাকে। ছাত্র ছাত্রী দুষ্টুমি করলে শিক্ষক শিক্ষিকা শাস্তি দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে তা যেন মাত্রাছাড়া না হয়ে যায়। হরিয়ানার পানিপথের একটি বেসরকারি স্কুলে শিশু নির্যাতনের এক মর্মান্তিক ঘটনার ছবি সামনে এসেছে যার ফলে অভিভাবকদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এখানকার জট্টাল রোডের একটি স্কুলের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শিশুদের উপর চলছে চরম নির্যাতন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে দড়ি দিয়ে বেঁধে, জানালা দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ সে হোমওয়ার্ক শেষ করেনি। উল্টো করে ঝুলিয়ে চলছে মারধর। সাত বছরের ওই পড়ুয়ার মা জানিয়েছে তাঁর ছেলে সম্প্রতি ওই স্কুলে ভর্তি হয়েছে। তিনি অভিযোগ করেন যে, প্রিন্সিপাল রীনা শিশুটিকে শাস্তি দেওয়ার জন্য ড্রাইভার অজয়কে ডেকে পাঠান। সে পড়ুয়ার উপর নির্যাতন চালায়।

এখানেই শেষ নয়। শিশুটিকে মারধর করার সময় অজয় নিজের বন্ধুদের ভিডিও কল করে। তাদের সামনে চলে অত্যাচার। তারপর অত্যাচারের ভিডিও করে সেটি অনলাইনে আপলোড করে। নানা হাত ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ভিডিও ক্লিপটি শিশুটির পরিবারের কাছে পৌঁছায়। তখনই নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে।

আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে অধ্যক্ষ রীনা নিজেই অন্যান্য ছাত্রদের সামনে ছোট বাচ্চাদের চড় মারছেন। পরে তিনি নিজের কীর্তির সপক্ষে যুক্তি দেখিয়ে দাবি করেন যে শিশুরা দুটি মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাই তাদের শাস্তি প্রদান। তবে শাস্তি দেওয়ার আগে তিনি নাকি অভিভাবকদের জানিয়েছিলেন। অধ্যক্ষের যুক্রি কিন্তু শিক্ষা মন্ত্রকের নির্দেশিকাগুলির পরিপন্থী। শারীরিক শাস্তি কঠোরভাবে নিষিদ্ধ করা রয়েছে নির্দেশিকায়। অভিভাবকরা আরও অভিযোগ করেছেন যে শাস্তি হিসেবে শিশুদের মাঝে মাঝে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করা হয়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6