দ্বিতীয় মহাকাশ স্টেশন তৈরি করতে মহাশূন্যে চিনের তিন মহাকাশচারী

চিনের সেনঝৌ-১৩ মহাকাশযানে তিন মহাকাশচারী পাড়ি দিলেন মহাকাশে। চিন তাঁদের দ্বিতীয় মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের সেনঝৌ-১৩ মহাকাশযানে তিন মহাকাশচারী পাড়ি দিলেন মহাকাশে। চিন তাঁদের দ্বিতীয় মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিয়েছে। সেই উদ্দেশ্যে আগামী ৬ মাসের জন্য তিন চিনা মহাকাশচারীকে তাঁরা পাঠালো মহাকাশে। শুক্রবার রাতেই জিউকুন লঞ্চিং স্টেশন থেকে তাঁদের তিন মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় চিনা মহাকাশযান সেনঝৌ-১৩। উল্লেখ্য, ওই তিন মহাকাশচারী রেকর্ড ৬ মাসের জন্য মহাকাশে থাকবেন। এর আগে এত সময় কেউ মহাকাশ স্টেশনে কাটাননি। চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন মহাকাশচারী হলেন, ঝাই ঝিগাং (৫৫), ওয়াং ওয়াপিং (৪১) এবং ইয়ে গাংফু (৪১)।

চিনের অধীনে বর্তমানে একটি স্পেস স্টেশন আছে। যার নাম থাংগং স্পেস স্টেশন। সেখানেই এই তিন চিনা মহাকাশচারী আগামী ছয়মাসের জন্য থাকবেন। সেখান থেকেই তাঁরা চিনের দ্বিতীয় মহাকাশ স্টেশন তৈরির কাজে হাত লাগাবেন। জানা যাচ্ছে, চিনের স্থানীয় সময় শনিবার রাত ১২.২৩ মিনিটে লং মার্চ-২এফ রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা হন। এবং ৬ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যেই তাঁদের মহাকাশ স্টেশনে পৌঁছে দেয় রকেটটি। তবে এই তিন মহাকাশচারী এই প্রকল্পের দ্বিতীয় স্তরের কাজে যাচ্ছেন। এর আগে আরও তিন মহাকাশচারী গিয়েছিলেন। যারা তিন মাস কাজ করার পর পৃথিবীতে ফিরেছেন।

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা