অমিল অ্যাম্বুলান্স, মোটরবাইকে মৃতদেহ চাপিয়ে মর্গে নিয়ে গেল পরিবারের সদস্যরা

পার্বতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সিহোরের চায়নী থানার বাসিন্দা আটাশ বছরের যুবক মহম্মদ হাসিম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ডাবল ইঞ্জিন সরকারের (Double Engine Government) সুফল হাড়ে হাড়ে টের পেলেন সিহোরের (Sehore District) বাসিন্দা মহম্মদ হাসিমের (Mohammed Hasim) পরিজনরা। ময়নাতদন্তের (Post Mortem)  জন্য মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুলান্স (Ambulance) এবং শববাহী যান (Hears Van)। পাছে দেরি না হয়ে যায় তার জন্য স্বজনের মৃতদেহ মোটরবাইকে চাপিয়ে নিয়ে গেলেন মর্গে। আর ওই অমানবিক ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Chief Minister Shivraj Singh Chouhan) খাসতালুক সিহোরে স্বাস্থ্য ব্যবস্থার এমন করুণ দশা দেখে নেটা নাগরিকরা প্রশ্ন ছুড়েছেন, এটাই কী ডাবল ইঞ্জিন সরকার থাকার সুবিধা? যদিও প্রশাসনের পক্ষ থেকে ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামোর এমন বেআব্রু ছবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিহোর ও শাজাপুর জেলার মধ্য দিয়ে বয়ে চলা পার্বতী নদীতে (Parvati River) স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সিহোরের চায়নী থানার বাসিন্দা আটাশ বছরের যুবক মহম্মদ হাসিম। নদীতে তখন স্নান করতে থাকা অন্যদের চোখে সেই ঘটনা পড়তেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। নিখোঁজ হাসিমকে উদ্ধারে তল্লাশি অভিযানে নামেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় যখন উদ্ধার করা সম্ভব হয় তখন হাসিমের দেহে প্রাণের স্পন্দনটুকু ছিল না। উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্স ও শববাহী যান জোগাড় করা যায়নি। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় হাসিমের নিথর দেহ। ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রথমে ওই নির্দেশ পেয়ে কিছুটা হতচকিত হয়ে গিয়েছিল হাসিমের পরিজনরা। শেষ পর্যন্ত মোটরবাইকে চাপিয়ে কয়েক কিলোমিটার দূরের কলাপিপল মর্গে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। মোটরবাইকে মৃতদেহ নিয়ে যেতে দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাদের বেশ কয়েকজন ওই অমানবিক ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী