চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

কুকুরের একটানা চিৎকারে বিরক্ত! রাগে কুকুরের মালিককে খুন করল কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবেশীর কুকুরের একটানা চিৎকারে অতিষ্ঠ। আর তাতেই বিরক্ত হয়ে কুকুরের মালিক বছর ৮৫-এর এক বৃদ্ধকে পিটিয়ে খুন করল এক কিশোর। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির নজফগড়ে। জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম অশোক কুমার। ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ তাঁর স্ত্রী এবং কুকুরকে নিয়ে নজফগড়ের নাংলি ডেইরি এলাকাইয় বাস করতেন। শুক্রবার রাতে হঠাৎ অশোক এবং তাঁর বাড়ির কুকুরের ওপর চড়াও হয় তাঁরই প্রতিবেশী এক কিশোর। সে প্রথমে একটি লোহার রড দিয়ে কুকুরটিতে আঘাত করে। পোষ্যকে বাঁচাতে অশোক কুমার ছুটে এলে তাকেও লোহার রোড দিয়ে বেধড়ক মারে ওই কিশোর। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। 

সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যাচ্ছে শুক্রবার রাতে এই কাণ্ড ঘটানোর পর থেকেই বেপাত্তা ওই কিশোর। এই ঘটনার প্রত্যক্ষদর্শী অশোক কুমারের স্ত্রী জানিয়েছেন, শুক্রবার রাতে হঠাৎই ওই কিশোর বাড়িতে ঢুকে তাঁদের পোষা কুকুরটিকে লোহার রড দিয়ে মারতে শুরু করে। তার কথা শুনে বোঝা যাচ্ছিল যে, সে কুকুরের চিৎকার শুনে মেজাজ হারিয়েছে। আদরের কুকুরকে এইভাবে মারধর করছে দেখে সঙ্গেসঙ্গেই ছুটে আসেন অশোক কুমার। এরপরেই ওই কিশোর কুকুরটাকে ছেড়ে দিয়ে তাঁকে মারধর করতে শুরু করে। রডের আঘাতে ওই বৃদ্ধ অজ্ঞান হয়ে গেলে ভয়ে ওই কিশোর পালিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নিকটবর্তী থানায় ওই কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। তবে এখনও পর্যন্ত ওই কিশোরের কোনও সন্ধান পাওয়া যায়নি। তারও খোঁজ শুরু করেছে পুলিশ। 

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ