‘ফ্রি থালি’ অফারের ফাঁদে পড়ে ৯০০০০ হারালেন দিল্লির মহিলা

ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে ‘ফ্রি থালি’ অফারের ফাঁদে পড়ে ৯০০০০ টাকা হারালেন দিল্লির এক মহিলা। ‘একটি থালি কিনলে আরেকটি বিনামূল্যে’ এমন অফারের প্রলোভনে পড়ে সাইবার জালিয়াতির শিকার হলেন পেশায় ব্যাঙ্ক কর্মী দক্ষিণ পশ্চিম দিল্লির বাসিন্দা ওই মহিলা। ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারি মহিলার নাম সবিতা শর্মা (Savita Sharma)। পুলিশকে তিনি জানিয়েছেন, একটি খাবার সরবরাহকারী সংস্থার ওয়েবসাইটে ঢুকেছিলেন তিনি গত বছর ২৭ নভেম্বর। অফারের বিষয়ে জানার জন্য সেখানে দেওয়া নম্বরে ফোন করেন তিনি। কিন্তু কিন্তু ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে তাঁর কাছে একটি পাল্টা ফোন আসে। যেখানে ওই অফারের বিষয়ে বলা হয়। সেই সঙ্গে অফারটি পাওয়ার জন্য মহিলাকে একটি অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেয় সাইবার অপরাধীরা।

সবিতা শর্মা বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি একটি লিঙ্ক শেয়ার করে আমাকে অফারটি পেতে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলেন। অ্যাপটিতে ঢুকতে তিনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডও পাঠান। তিনি বলেছিলেন, আমি যদি অফারটি পেতে চাই তবে আমাকে প্রথমে এই অ্যাপে রেজিস্টার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে  ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিই। এটা করার পরে আমি বুঝতে পারি আমার ফোন হ্যাক হয়েছে। তারপর অ্যাকাউন্ট থেকে ৪০০০০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে বলে মেসেজ আসে।’ শুধু তাই নয় কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটি বার্তা আসে, যেখানে ৫০০০০ টাকা কেটে নেওয়ার কথা বলা হয়। সব মিলিয়ে দুবারে মোট ৯০০০০ টাকা কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ সবিতা শর্মার। তিনি বলেন, প্রথমে আমার ক্রেডিট কার্ড থেকে আমার পেটিএম অ্যাকাউন্টে চলে যায় টাকা, তারপর প্রতারকের অ্যাকাউন্টে চলে যায়। ২ মে তিনি থানায় গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের