রামনবমীতে ভুলেও এই কাজগুলি করবেন না, নেমে আসবে মহা বিপর্যয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (৬ এপ্রিল) দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে নবরাত্রির নবম দিন অর্থাৎ নবমী তিথিতে অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। সেই জন্যই এই বিশেষ তিথি রামনবমী নামে পরিচিত।

রামনবমীর দিন কিছু ভুলকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জেনে নিন সেগুলি কী কী।

রামনবমীর পুজো সবসময় সঠিক তিথি-সময় মেনে করা উচিত। সঠিক সময়ে রামনবমীর পুজো না করলে তা মোটেই ভাল ফল দেবে না। রামনবমীর দিন কখনওই মাছ, মাংস পেঁয়াজ, রসুন খাওয়া, মদ্যপান করা উচিত নয়। সবরকম তামসিক জিনিস এড়িয়ে চলা উচিত এই দিনটিতে।

রামনবমীর দিন পুজো করার সময় শুধু শ্রী রামচন্দ্রের পুজো নয়, তাঁর সঙ্গে লক্ষ্মণ, সীতা এবং বজরংবলীর পুজো করুন। সেই সঙ্গে পুজো করুন পঞ্চদেবতার। তাঁরা হলেন শ্রীগণেশ, মহেশ্বর, বিষ্ণু, দেবী দুর্গা ও সূর্যদেবের।

রামনবমীর পুজো করার সময় কালো বস্ত্র পরিধান করবেন না। এই দিন কাউকে কোনও খারাপ কথাও বলবেন না। চামড়ার তৈরি কোনও জিনিস ব্যবহার করবেন না। মনে কোনওরকম কুচিন্তা করবেন না।

রামনবমীর পুজো করুন ঈশান কোণে বসে। আর হ্যাঁ, শ্রীরামের পুজো শুরু করার আগে অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন।

শ্রীরাম, সতীমা এবং হনুমানজিকে তুলসির মালা অর্পণ করুন। সন্ধেয় ১১টি ঘিয়ের প্রদীপ জ্বালান। ‘জয় রাম’ মন্ত্র ১০৮ বার পাঠ করুন।
সংসারের শ্রীবৃদ্ধিতে কাঁচা ছোলা এবং গুড় দান করুন। সন্তানলাভের আশায় লাল কাপড় মুড়ে সীতা মাকে অর্পণ করুতে পারেন। বৈবাহিক জীবন সুখের করতে  সীতামাকে হলুদ এবং কলমা সিঁদুর অর্পণ  করুন।

বিয়েবাড়ির ভোজে খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু