জেনে নিন কে প্রথম পৃথিবীতে দুর্গাপুজো শুরু করেছিল ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর সময় নেই। ঘরে আসছে উমা। কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে আসার প্রস্তুতি নিচ্ছেন দুর্গতিনাশিনী। দীর্ঘ সময় ধরে চলে আসছে মাতৃশক্তির আরাধনা। যুগের পর যুগ ধরে দেবী দুর্গার আরাধনা চলে আসছে। জানেন কী এই দু্র্গা পুজোর উৎস কোথায় ? পৃথিবীতে কে প্রথম দেবী দুর্গার পুজো করেছিল ?  তবে জেনে নিন পুরাণকথা। এই নিয়ে অবশ্য নানান মত ও আখ্যান রয়েছে।

রাজা সুরথের কাহিনী : পুরাণকথা মতে বলা হয়, রাজা সুরথই পৃথিবীতে ‌প্রথম দেবী দুর্গার পুজো শুরু করেছিল। চন্দ্রবংশীয় সুরথ ছিলেন একজন সুশাসক রাজা। তাঁর শাসনে প্রজারা আনন্দে শান্তিতে বাস করত। কোনও এক যুদ্ধে শত্রুদের কাছে পরাজিত হন রাজা সুরথ। এরপরই ঘোর দু্র্দিন নেমে আসে রাজার জীবনে।

এরপর কি করবেন বুঝতে না পেরে তিনি বনে চলে যান। তাঁর দুরাবস্থার সুযোগে বিরোধীরা ধনসম্পদ ও রাজ্য অধিকার করে নেয়। একদিন বনে ভ্রমণ করতে করতে রাজা সুরথ তপোবনে এসে মেধা ঋষির আশ্রমে এসে উঠলেন। ওই সময়ে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে সাক্ষাৎ হল রাজার। তাঁর সঙ্গে আলাপ করে জানলেন, অসাধু স্ত্রী-পুত্রেরা সেই বৈশ্যের সর্বস্ব অধিকার করে তাঁকে পরিত্যাগ করেছে। নিজের গৃহ থেকে নিজেরই পরিজনদের দ্বারা প্রতারিত হলেও, ওই বৈশ্যও রাজার মতোই তাঁর পরিবারের কথা ভাবছেন! এমন অবস্থায় উভয়ের মনেই প্রশ্ন জাগল, যাঁরা তাঁদের সর্বস্ব লুণ্ঠন করে পথের ভিক্ষুক করে তুলছে, তাঁদের প্রতি ক্রুদ্ধ না হয়ে উলটে কেন হৃদয় কেন কোমল হয়ে যাচ্ছে তাঁদের প্রতি।

এই প্রশ্নের উত্তর জানার জন্য তাঁরা উভয়েই গেলেন এক মেধা ঋষির কাছে। সেখানে গিয়ে এর উত্তর জানতে চাইলেন। ঋষি তখন এক এক করে চণ্ডীর দেবীমাহাত্ম্য সংক্রান্ত কাহিনিগুলোর উল্লেখ করে বললেন যে, পরমেশ্বরী শক্তি মহামায়ার প্রভাবেই এমন হচ্ছে। ঋষির কাহিনি শুনে অনুপ্রাণিত রাজা ও সমাধি নদী তীরে পরমেশ্বরী শক্তি মহামায়ার দর্শন পাবার জন্য কঠিন তপস্যা করতে লাগলেন।

এইভাবে পার হল তিন বছর। শেষ পর্যন্ত দেবী দুর্গা দেখা দিলেন তাঁদের। দেবীর বরে রাজা সুরথ হারানো রাজ্য ফিরে পেলেন ও সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন। রাজা সুরথ এরপরই দু্র্গা পুজো শুরু করেন। তবে রাজা বসন্তকালে দুর্গা পুজো শুরু করেছিলেন।

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ