কোথাও লাল, কোথাও নীল! দেবী দুর্গার গায়ের রং আসলে কী জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছু সময়। এরপরেই উৎসবে মেতে উঠবে বঙ্গবাসী। কেননা উমা যে আসছে..। কৈলাস থেকে নেমে মর্ত্যে পা রাখতে চলেছে মহিষাসুরমর্দিনী। তবে গোটা বিশ্বে দেবী দুর্গার বিভিন্ন রুপ ও চরিত্র ভিন্ন ভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়। তবে আশ্চর্যের বিষয় হল দেবীর দুর্গার রঙের পেছনেও রহস্য রয়েছে। কোথাও দেবী দুর্গা পীতবর্ণ, কোথাও বা হরিদ্রাবর্ণ, আবার কোথাও দেবীর গায়ের রঙ নীল। ভিন্ন ভিন্ন রঙের পেছনে লুকিয়ে আছে রহস্য। জানেন কী কেন দেবীর এমন রঙের পেছনে কারণ কী ? তবে দুর্গা পুজোর আগেই জেনে নিন কোন দেবীর গায়ের রঙের রহস্য।

দুর্গার বিভিন্ন রূপের পিছনে লুকিয়ে রয়েছে নানা ধরনের গল্পও। দুর্গার গায়ের রং নিয়ে নানা মুনির নানা মতও প্রচলিত রয়েছে।

আরও পড়ুন : কেন শরৎকালেই হয় মাতৃশক্তির আগমন ? জেনে নিন দুর্গাপুজোর ইতিহাস

রহস্য : দেবী দুর্গার গায়ের রং হল অতসী ফুলের মতো। মজার বিষয় হল, অতসী ফুল বঙ্গদেশের একেক জায়গায় ভিন্ন ভিন্ন রঙের ফোটে। যদিও বেশির ভাগ জায়গাতেই তার রঙ হয় সোনালি, তাই বঙ্গদেশের দুর্গার মূর্তির গায়ের রং হয় সোনার মতো।

আরও পড়ুন : শত্রু থেকে ভক্ত! জেনে নিন ত্রিভুবন কাঁপানো মহিষাসুরের জন্ম রহস্য

আবার কিছু কিছু জায়গায় অতসী ফুল ফোটে নীল রঙের, সেইসব জায়গায় দুর্গামূর্তি হয় নীল রঙের। এই রঙ নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বেশিরভাগ মতেই দুর্গার গায়ের রং লালচে, যা রাগ, শক্তি আর জয়ের প্রতীক। তেমনই পুরাণ মতে মা দুর্গার পরনের শাড়ি হল লালচে অগ্নি বর্ণের। যা রাগ, শক্তি আর জয়ের প্রতীক। সমস্ত পাপ বিনাশ করে করে শুদ্ধতার প্রতীক হল এই শাড়ি।

দেবীর বর্ণনায় ‘তপ্তকাঞ্চনবর্ণাভ্যাম’ কথাটা পাওয়াই যায়। ঋগ্বেদ অনুযায়ী আদিবর্ণ, ‘লোহিতকৃষ্ণশুক্লাম’। ছান্দোগ্য উপনিষদে বলা হয়, তিনটি বর্ণই আদি, ‘ত্রীণি রূপাণীত্যেব সত্যম’। অগ্নি বা সূর্য হল লোহিত। জল বা বরুণ হল শ্বেত। পৃথ্বী বা পৃথিবী হল কৃষ্ণ।

আরও পড়ুন : দেবতাদের থেকেও শক্তিশালী ! কারা ছিল ভয়ংকর এই অসুর ?

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?