আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যালেরিয়া নিধনে খোঁজ মিলল শত্রু ব্যাকটেরিয়ার

নিজস্ব প্রতিনিধিঃ নতুন এক ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। এই ব্যাকটেরিয়া নির্মূল করবে ম্যালেরিয়া। স্পেনের এক পরীক্ষাগারে এই ব্যাকটেরিয়া হঠাৎ করেই আবিষ্কার হয়। স্পেনের একদল গবেষক বেশ কয়েক বছর ধরেই এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন। জিএসকে ফার্মাসিউটিক্যালসের গবেষণাগারে চলছে রিসার্চ । এই ব্যাকটেরিয়ার কারণে ম্যালেরিয়া পরজীবী মশার শরীরে বাসা বাধতে পারবেনা। ফলে মানবদেহে মশা থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।

গবেষক দলের সদস্য মার্সেলো জ্যাকব-লোরেনা জানান, ‘আমরা নানা গবেষণার জন্য বিভিন্ন মশার সঙ্গে প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম পরজীবীকে সংযুক্ত করি। একপর্যায়ে আমরা মশার মধ্যে পরজীবী সংক্রমণ কমে যেতে দেখি। আমরা গবেষণার মাধ্যমে জানতে পারি, ডেলফিশিয়া সুরুহাতেনসিস, যা ট্রেস ক্যান্টস ওয়ান, টিসিওয়ানের জন্য দায়ী। প্রথমে জানতে পারি, যেসব মশা টিসিওয়ানে আছে, তারা ম্যালেরিয়া পরজীবীতে আক্রান্ত হতে পারে না। আমাদের গবেষক দলের সদস্য উই হুয়াং এই ব্যাকটেরিয়ার কার্যকারিতার সন্ধান পান।’

গবেষক দল সায়েন্স ম্যাগাজিনে গবেষণার ফলাফল প্রকাশ করেছে। গবেষকরা জানিয়েছেন, ৭৩ শতাংশ মশার ভেতর ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ প্রতিরোধ করে টিসিওয়ান  ব্যাকটেরিয়া। বাস্তব দুনিয়ার মশার মধ্যে এই ব্যাকটেরিয়াকে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।

‘ম্যালেরিয়া নো মোর’ দাতব্য সংস্থার কর্মী গ্যারেথ জেনকিনস জানান, ‘এই আবিষ্কার আমাদের সামনে নতুন পথ খুলে দিচ্ছে। ম্যালেরিয়ায় প্রতি মিনিটে একটি শিশু মারা যায়। এই আবিষ্কারে সেই মৃত্যু আমরা কমিয়ে ফেলতে পারব বলে আশা করছি। এমন আবিষ্কারে ম্যালেরিয়ার ঝুঁকি আমাদের জীবদ্দশায়ই শূন্যে নামিয়ে আনা সম্ভব।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ