চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অলিম্পিকে জেতা সোনার পদক বিক্রি হল তিন কোটিতে

নিজস্ব প্রতিনিধি : ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে ২৯ ফুট লাফিয়ে রেকর্ড গড়েছিলেন বব বিমন। সোনা জিতেছিলেন বব বিমন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই খেলোয়াড়দের সোনার পদকটি বিক্রি হয়ে গেল কোটি টাকায়। কত টাকায় জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রের টাকায় সেই পদকটি ৪ লক্ষ ৪১ হাজার ডলারে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি ৬১ লক্ষ টাকা। 

নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে এই পদকটি নিলামে উঠেছে। তবে এই সোনার পদকটি কে কিনেছেন, সেবিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে পদকটিকে নিলামে তোলার আগে বিশ্ববিখ্যাত অ্যাথলেট বব বিমন জানিয়েছিলেন, এবার পদকটিকে হাতবদলের সময় এসেছে। একইসঙ্গে তিনি জানান, পদকটিকে দেখানোর দারুণ উপায় হল এটিকে নিলামে তোলা। তবে স্মৃতিটা সংরক্ষণ করাও লক্ষ্য।

১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে ২৯ ফুট সোয়া দুই ইঞ্চি লাফ দিয়েছিলেন বিমন। ২৯ ফুট লাফ দিয়ে বিমন যে রেকর্ড গড়েছিলেন, সেটি ১৯৯১ সাল পর্যন্ত ছিল। কিন্তু ১৯৯১ সালে টোকিও বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়ানশিপে ২৯ ফুট ৪ ইঞ্চি লাফ দিয়ে বিমনের রেকর্ড ভেঙেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট মাইক পাওয়েল। উল্লেখ্য, ১৯৬৮ সালের ১৮ অক্টোবর পদক জয়ের মতো অসাধারণ দিনটি ভুলে দেননি বিমন।

 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ