দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির রাজ্যে প্রকাশ্য মহিলাকে উলঙ্গ করে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ এর স্লোগান দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতে বেটিরা কতটা অসুরক্ষিত ফের একবার তার প্রমাণ মিলল। গুজরাতের দাহোড় জেলায় এক মহিলাকে প্রকাশ্য রাস্তাতেই এক মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভয়াবহ ঘটনা ভাইরাল হওয়ার পরেই হুঁশ ফিরেছে পুলিশের। বুধবার তড়িঘড়ি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাহোড়ের রামপুরা গ্রামের বাসিন্দা আদিবাসী ওই মহিলাকে গত দেড় বছর আগে তাড়িয়ে দিয়েছিলেন স্বামী। তার পর থেকে মেহসানা জেলার চানাসামা গ্রামে এক ব্যক্তির সঙ্গেই বসবাস করছিলেন নির্যাতিতা মহিলা। গত ২৮ মে রামপুরা গ্রামে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন মহিলার প্রাক্তন স্বামীও। এক পর্যায়ে প্রাক্তন স্ত্রী ও তাঁর বর্তমান সঙ্গীকে কার্যত জোর করে তুলে রামাগালা গ্রামে নিয়ে যায় প্রাক্তন স্বামী ও তার সঙ্গীরা।

দুশ্চরিত্রা আখ্যা দিয়ে প্রকাশ্য রাস্তাতেই মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে প্রাক্তন স্বামী ও তার সঙ্গীরা। অনেকেই ওই ঘটনা নিজেদের মোবাইল ফোনে বন্দি করেন। মহিলা সাহায্যের জন্য আর্ত চি‍ৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার ন্যক্কারজনক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেন বেশ কয়েকজন নেটা নাগরিক। ওই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। টনক নড়ে পুলিশের।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ