প্রথম ব্রিটিশ ফুটবলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন হ্যারি কেইন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ছন্দে রয়েছেন ব্রিটিশ তারকা ফুটবলার হ্যারি কেইন। মঙ্গলবার শুধু জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকেই জেতাননি, প্রথম ব্রিটিশ ফুটবলার হিসাবে নয়া নজিরও গড়েছেন। কী সেই রেকর্ড? প্রথম ব্রিটিশ ফুটবলার হিসাবে ইউরোপের মাটিতে ক্লাব প্রতিযোগিতায় ৫০ গোল করার মাইলফলক ছুঁলেন কেইন। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জয়ের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মান জায়ান্টরা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় পিছিয়ে থেকেই লা‍ৎসিওর বিরুদ্ধে মাঠে নেমেছিল জার্মানির অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ১-০ গোলে হারতে হয়েছিল। জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটির খেলোয়াড়রা। এদিন মাঠে নামার আগে ইউরোপের ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ৪৯ গোলের মালিক ছিলেন বায়ার্নের তারকা ফুটবলার হ্যারি কেইন। ৩৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ৫০ তম গোলের মাইলফলক স্পর্শ করেন। ৬৬ মিনিটে ফের গোল করে ওই মাইল ফলক টপকে যান কেইন।

ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ব্রিটিশ খেলোয়াড় হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে ছিল লিভারপুল তারকা স্টিভেন জেরার্ডের। তিনি চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন ২১ গোল। উয়েফা কাপ ও ইউরোপা লিগ মিলিয়ে করেছিলেন ৯ গোল এবং চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ বাছাই মিলিয়ে করেছেন আরও ১১ গোল। সতীর্থ জেরার্ডকে আগেই টপকে গিয়েছিলেন কেইন। বিশ্বের ২৪তম খেলোয়াড় হিসাবে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় ৫০ গোলের অনন্য রেকর্ড ছুঁয়েছেন তিনি। উয়েফা ক্লাব প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৭ সালের এপ্রিলে এই রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের