দেশজুড়ে উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন ‘ককরোচদের’ প্রধান অভিজিৎ দীপক?

বিশেষ করে, ছাত্র আন্দোলনের জেরে ব্যাপক নামডাক হয়েছে অভিজিৎ দীপকের। যে কারণে নাকি দেশজুড়ে তাঁর বিয়ের প্রস্তাব আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের জেরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন ‘আরশোলা’দের প্রধান অভিজিৎ দীপক। তিন সপ্তাহ ধরে চলা আন্দোলনে দেশের জেন জি সমাজের ক্ষমতা দেখেছে গোটা দেশ। পাশাপাশি ককরোচদের প্রশংসায় পঞ্চমুখ দেশের একাংশ। ছাত্র আন্দোলনের জেরে দেশের শিক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার জন্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। বিশেষ করে, ছাত্র আন্দোলনের জেরে ব্যাপক নামডাক হয়েছে অভিজিৎ দীপকের। যে কারণে নাকি দেশজুড়ে তাঁর বিয়ের প্রস্তাব আসছে।

হ্যাঁ, বিষয়টি জানিয়েছেন ‘ককরোচ’ প্রধানের মা অনীতা দীপক খোদ। ছাত্রছাত্রীদের জন্য তাঁর সংগ্রাম দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। তাই এখন তাঁকে বিয়ের জন্যে পাগল হয়ে উঠেছেন রমণীরা। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে অভিজিতের মা জানিয়েছেন, ‘কিছুদিন ধরেই ওর কাছে প্রচুর বিয়ের প্রস্তাব আসছে। যদিও গত দুই বছর ধরেই সে বিয়ের প্রস্তাব পাচ্ছে। কিন্তু আন্দোলনের পর বেশি বিয়ের প্রস্তাব পাচ্ছে অভিজিৎ। কিন্তু ও বলেছে, পড়াশোনা শেষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেই বিয়ে করবে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী বছরগুলোতে শুধুমাত্র কর্মজীবন ও পড়াশোনাতেই মনোযোগ দেবে। তবে আমি ছেলেকে বলেছিলাম যে, আমাদের যথেষ্ট টাকা আছে, বিয়ের জন্যে তোমাকে ভাবতে হবে না। কিন্তু সে বলেছে, নিজের উপার্জনের টাকা দিয়েই বিয়ে করবে। সে এতটাই সৎ যে, বিয়ের জন্য পোশাক ছাড়া আর কিছুই নেবে না বলে জানিয়েছে। তবে সন্তানের বিয়ে হোক, কে না চায়। তবে এখন ছেলের শারীরিক অবস্থা ভাল নেই। যেহেতু তাঁর চিকিৎসা চলছে, তাই এক মাসের জন্য ছেলের বিয়ে নিয়ে আলোচনা করতে চাইছি না।’

উল্লেখ্য, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্রছাত্রীদের জন্যে ন্যায়বিচার চাইতে ২০২৬ সালের ৬ জুন থেকে অনশনে বসেছিলেন অভিজিৎ। বস্টন থেকে উড়ে আসেন ভারতে। তিনি ভারত সরকারের কাছে কেবল একটিই দাবি রেখেছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কারণ তাঁর কার্যকালে শিক্ষা ব্যবস্থায় গুরুতর ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে। সেই কারণেই এমনটা দাবি করেছেন তিনি। তারপর থেকে অভিজিৎ জনসমক্ষে প্রশংসিত হচ্ছেন। তার জেরেই দেশজুড়ে বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি।

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

রকেটের গতিতে উত্থান, বিশ্বের সেরা ৫০ টি-টোয়েন্টি ব্যাটারের তালিকায় জায়গা করলেন বৈভব

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গত এক দশকে ১৯টি বাঘ বৃদ্ধি সুন্দরবনে, প্রকাশ পেল নতুন পরিসংখ্যান

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের