আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা-মায়ের দীর্ঘায়ু চান ? তাহলে আজ থেকে শুরু করে দিন এই কাজ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বাবা-মায়ের নির্দিষ্ট কোন সংজ্ঞা হয় না। জন্মের পর থেকে সন্তানকে আগলে রেখে বড় করে তোলে। শত কষ্টের মাঝেও নিজের সন্তানদের খেয়াল রাখে তাঁরা।সেই মা-বাবারাই বয়সকালে একাকিত্বে ভুগছেন। এর ফলে বিভিন্ন জটিল রোগের তৈরি হচ্ছে। একথা বলছেন গবেষকরা। কানাডার ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৮ শতাংশই ভুগছেন একাকিত্বে। গবেষণায় বলা হয়েছে, একাকিত্বের সঙ্গে মানুষের হুট করে ভেঙে পড়ে। বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার জন্য একাকিত্বও দায়ী। কানাডার একটি গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর বেশ কিছু তথ্য।

সম্প্রতি কানাডার কুইনস ইউনিভার্সিটির এক নতুন গবেষণা জানাচ্ছে, সন্তানদের মা–বাবার সঙ্গে থাকার সঙ্গে তাঁদের সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১ হাজার ৬০০ জন বয়স্ক মানুষের ওপর ২০ বছর ধরে এই গবেষণাটি করা হয়। তাঁদের সবার বয়স ৬৫–৮১–এর মধ্যে। এই গবেষণায় দেখা যায়, যাঁরা একাকিত্বে ভুগেছেন, তাঁদের গড় আয়ু যাঁদের সঙ্গে সন্তান, সঙ্গী বা বন্ধু ছিল, তাঁদের তুলনায় কম। এই গবেষণায় আরও দেখা যায়, ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ২৩ শতাংশ পুরোপুরি একা হয়ে যাওয়ার মাত্র ৬ বছরের মধ্যে মারা গেছেন। অন্যদিকে যাঁদের সঙ্গে সন্তান বা সঙ্গী ছিল, তাঁদের মধ্যে পরবর্তী ছয় বছরে মারা যাওয়ার হার ৭ শতাংশ।

গবেষণা আরও জানাচ্ছেন,অনেকেই প্রিয়জন হারানোর ধাক্কা, সন্তান বা জীবনসঙ্গীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেন না। সেটা ভেতরে ভেতরে মারাত্মক ক্ষতি করে। কর্মজীবী মানুষ বেকার হয়ে গেলে, কাজের মধ্যে না থাকার ফলে নানা জটিলতা তৈরি হয়। এই কারণে অনেকেই অবসরের পর হঠাৎ স্ট্রোক করেন।

আরও পড়ুন : বছরের শুরুতে ঘরে আনুন এই ৪ জিনিস, মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে বসবেন

কীভাবে বাবা-মায়ের খেয়াল রাখবেন :  ১) ব্যস্ততার জীবনে যতটুকু সময় পাবেন তা অপচয় না করে বাবা-মাকে সময় দিন। তাঁদের বোঝান আপনার কাছে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ। ২) মাঝেমধ্যে বাবা-মায়ের জন্য উপহার কিনে আনুন। বা আপনি যদি বাইরে থাকেন তবে চিঠি লিখে পাঠান, এর সঙ্গে উপহার দিতে পারেন। এই উপহার বাবা-মাকে স্পেশ্যাল ফিল করাবে। ৩)ছুটি পেলে মাঝেমধ্যে বাবা-মাকে নিয়ে পারিবারিক ভ্রমণেও যেতে পারেন। ৪) বাবা-মাকে কেন্দ্র করে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান করতে পারেন। এতে তাঁদের একাকীত্ব মনে হবে না।

আরও পড়ুন : সাবধান! এইভাবে আয়না রাখলে জীবনে নেগেটিভ এনার্জির কবলে জড়াবেন

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ