দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাইনাস ৬৫ ডিগ্রি সেলিসিয়াসের মহাশূন্য ঘুরে শুরু হল বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আর ওই আসরের বিজয়ীকে দেওয়া ট্রফির ট্যুর বা বিশ্বভ্রমণ শুরু হলো মহাশূন্য থেকে। স্ট্রাটোস্ফেরিক বেলুনের সাহায্যের পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল ট্রফিটিকে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯.৫ শতাংশ অতিক্রম করে মহাশূন্যে প্রবেশ করেছিল। যেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ফোরকে ক্যামেরার মাধ্যমে বিশ্বকাপ ট্রফির মহাশূন্য ভ্রমণের ছবি তোলা হয়েছে।

মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মহাশূন্য ঘুরে আসার পরে আম,দাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। মঙ্গলবার থেকে আগামী ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহর ঘুরে ১৫ জুলাই পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। বিশ্বের মোট ১৮টি দেশ ঘুরবে এবারের বিশ্বকাপের ট্রফিটি। তার মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালির মতো বিশ্ব ফুটবলের পরাশক্তির দেশও। ৩১ জুলাই থেকে ৪ অগস্ট পাকিস্তানে এবং ৭ থেকে ৯ অগস্ট বাংলাদেশ ঘুরবে ট্রফিটি।।      

 

কোন দেশে কতদিন থাকবে ট্রফি তা জেনে নিন—

ভারত:           ২৭ জুন থেকে ১৪ জুলাই

নিউজিল্যান্ড:        ১৫ ও ১৬ জুলাই

অস্ট্রেলিয়া :         ১৭ ও ১৮ জুলাই

পাপুয়া-নিউ গিনি:     ১৯-২১ জুলাই

ভারত:             ২২-২৪ জুলাই

আমেরিকা:           ২৫-২৭ জুলাই

ওয়েস্ট ইন্ডিজ :        ২৮-৩০ জুলাই

পাকিস্তান:            ৩১ জুলাই থেকে ৪ অগস্ট

শ্রীলঙ্কা:               ৫-৬ অগস্ট

বাংলাদেশ:             ৭-৯ অগস্ট

কুয়েত:               ১০-১১ অগস্ট

বাহরাইন:             ১২-১৩ অগস্ট

ভারত:               ১৪-১৫ অগস্ট

ইতালি:               ১৬-১৮ অগস্ট

ফ্রান্স:                ১৯-২০ অগস্ট

ইংল্যান্ড:              ২১-২৪ অগস্ট

মালয়েশিয়া:            ২৫-২৬ অগস্ট

উগান্ডা:              ২৭-২৮ অগস্ট

নাইজেরিয়া:            ২৯-৩০ অগস্ট

দক্ষিণ আফ্রিকা:          ৩১ অগস্ট-৩ সেপ্টেম্বর

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ