শিশুদের দিয়ে মাদক পাচার, ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভুত মহিলার ৭ বছর জেল

জেলের সাজাপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভুত মহিলার নাম সারিনা দুগ্গাল (২৮)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মাদক ব্যবসায় ঢাল করেছিল নিরাপরাধ ছোট শিশুদের। তাদের হাত দিয়েই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন সর্বনাশা মাদক। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরে শিশুদের দিয়ে মাদক পাচারের দায়ে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভুত ২৮ বছরের এক মহিলাকে সাত বছরের জন্য জেলে পাঠিয়েছে আদালত। সারিনা দুগ্গাল নামে ওই ভারতীয় বংশোদ্ভুত মহিলার বাকি পাঁচ সঙ্গীকেও বিভিন্ন মেয়াদের সাজা শোনানো হয়েছে। সবমিলিয়ে ৩৯ বছরের জেলের সাজা শোনানো হয়েছে।

বোর্নমাউথ পুলিশের গোয়েন্দা কনস্টেবল জ্যাক জেরিফ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সারিনা দুগ্গাল ও তার সঙ্গীরা। লন্ডন, মার্মিংহাম ও বোর্নমাউথে দীর্ঘদিন ধরেই মাদক সরবরাহ করছিলেন। আর পুলিশের চোখে ধুলো দিতে ওই ব্যবসায় ছোট-ছোট শিশুদের ব্যবহার করতেন। গত বছরের জুলাই মাসে ফার্নবরোয় ১৬ বছরের এক কিশোরের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ওই কিশোরের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকেই মাদক পাচার চক্রের সন্ধান মেলে। সেই সঙ্গে নাবালিকদের ব্যবহার করে হেরোইন-কোকেনের ব্যবসা চালানোর পর্দাফাঁস হয়।

গত মাসেই সারিনা দুগ্গাল-সহ মাদক পাচার চক্রের ছয়জনকে দোষী সাব্যস্ত করেছিল বোর্নমাউথের ক্রাউন আদালত। নিষ্পাপ শিশুদের দিয়ে মাদক পাচারের মতো জঘন্য কাজ সংগঠিত করার অপরাধে গত বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক। সারিনা দুগ্গালকে সাত বছরের জেলের সাজা শোনানো হয়।

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর