৬ মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

২০২২ সালের প্রথম ৬ মাসের থেকে ২০২৩ সালে ওই নির্দিষ্ট সময়ে অনেক বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের প্রথম ৬ মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সোমবার এই তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ২০২২ সালের প্রথম ৬ মাসের থেকে ২০২৩ সালে ওই নির্দিষ্ট সময়ে অনেক বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরান হিউম্যান রাইটসের তরফে বলা হয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত, এই ৬ মাসে ইরানে কম করে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে ২০২২ সালের প্রথম ৬ মাসে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ২৬১। অর্থাৎ, চলতি বছরের প্রথম ৬ মাসে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার ৩৬ শতাংশ বেশি। মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, শুধুমাত্র মাদকসংক্রান্ত অভিযোগে ২০৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রথম ৬ মাসে। যা গত বছরের এই সময়ের তুলনায় ১২৬ শতাংশ বেশি।

প্রসঙ্গত ২০২২ সালে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান, ইরান হিউম্যান রাইটস চলতি বছরের শুরুর দিকে এই তথ্য জানিয়েছ। এই সংখ্যা ২০১৫ সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চিনে, এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা