আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ও পবিত্র বলে বিবেচিত হয়। এই দিনটি পুণ্যস্নান, দান-ধ্যান ও ঈশ্বরের আরাধনার পাশাপাশি ধন-সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কৃপা লাভেরও বিশেষ সুযোগ হিসেবে মানা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন এবং যাঁরা নিষ্ঠা ও ভক্তিভরে তাঁর আরাধনা করেন, তাঁদের সংসারে সুখ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির আশীর্বাদ বর্ষণ করেন। দীর্ঘদিন ধরে অর্থকষ্ট, ঋণের বোঝা বা জীবনে উন্নতির পথে বাধার সম্মুখীন হলে, আজকের এই পবিত্র রাতে কয়েকটি সহজ জ্যোতিষীয় উপায় পালন করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হতে পারে বলে বিশ্বাস করা হয়।

১. কড়ি ও জাফরানের টোটকা
লক্ষ্মীপুজোর সময় ১১টি হলুদ কড়ি দেবীর চরণে নিবেদন করুন। কড়িগুলিতে হলুদ বা জাফরানের তিলক দিন। পরদিন লাল কাপড়ে বেঁধে টাকা রাখার আলমারি বা লকারে রেখে দিন। বিশ্বাস করা হয়, এতে অর্থসংকট দূর হয়।

২. বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালান
সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বার পরিষ্কার করে দুই পাশে ঘিয়ের প্রদীপ জ্বালান। সম্ভব হলে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

৩. চন্দ্রদেবকে অর্ঘ্য দিন
একটি তামা বা রুপোর পাত্রে জল, সামান্য দুধ, আতপ চাল ও সাদা ফুল দিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। ‘ওঁ সোম সোমায় নমঃ’ মন্ত্র জপ করলে মানসিক চাপ ও আর্থিক বাধা কাটে বলে বিশ্বাস।

আরও পড়ুনঃ ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

৪. ক্ষীর নিবেদন করুন
মাখানা ও সাবুদানা দিয়ে ক্ষীর তৈরি করে দেবী লক্ষ্মীকে ভোগ দিন। পরে সেই প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন। এতে পারিবারিক সুখ-শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৫. অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালান
পূর্ণিমার রাতে অশ্বত্থ গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশ করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রদীপ জ্বালিয়ে ফেরার সময় পিছনে ফিরে তাকানো উচিত নয়। এতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে ধন-সম্পদের অভাব দূর হয়।

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন