ডেনমার্কের রাজার দায়িত্ব নিয়েই সংসদ ভবনে দশম ফ্রেডরিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজা হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই কাজে নেমে পড়লেন দশম ফ্রেডরিখ। রাজা হিসাবে সোমবার প্রথম ঢুঁ মারলেন ড্যানিশ সংসদে। দেশের নয়া রাজাকে স্বাগত জানিয়ে ড্যানিশ সংসদের অধ্যক্ষ সোরেন গাডে বলেন, ‘আমরা বিশ্বাস করি, নতুন রাজার জমানায় ডেনমার্ক আরও এগিয়ে যাবে। দশম ফ্রেডরিখের মতো একজন দারুণ ও বুদ্ধিমান মানুষকে রাজা হিসাবে পাওয়া সত্যিই গর্বের বিষয়।’  

পূর্ব ঘোষণা  মতোই রবিবার ডেনমার্কের রাজা হিসেবে শপথ নিলেন দশম ফ্রেডরিখ। কোপেনহেগেনের ক্রিস্টিয়ানবোর্গ প্রাসাদে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার হাতে দায়িত্ব হস্তান্তর করেন রানি মার্গারেট। এরপর রাজপ্রাসাদের সামনে সমবেত সাধারণ মানুষের উদ্দেশে রাজা হিসাবে প্রথম ভাষণ দেন দশম ফ্রেডরিখ।

গত পয়লা জানুয়ারিই দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। টানা ৫২ বছর রাজত্ব সামলানোর পরেই দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেন তিনি। ঘোষণা করেন, ‘নতুন প্রজন্মের হাতেই দেশ শাসনের ভার তুলে দিচ্ছেন। ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

রবিবার নতুন রাজার রাজ্যাভিষেক উপলক্ষে কোপেনহেগেনের ক্রিস্টিয়ানোবার্গ রাজপ্রাসাদের সামনে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে জড়ো হয়েছিলেন হাজার-হাজার ডেনমার্কবাসী। প্রথমে রানির দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্বিতীয় মার্গারেট। তার পরেই শুরু হয় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। এক ঘন্টা বাদে  ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসন প্রাসাদের বারান্দা থেকে নতুন রাজার নাম ঘোষণা করেন। তার পরেই রাজপ্রাসাদের সামনে উপস্থিত জনতার উদ্দেশে রাজা হিসাবে প্রথম ভাষণ দেন দশম ফ্রেডরিখ।  সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রানি মেরি ডোনাল্ডসন এবং তাঁদের চার সন্তান।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6