বিশ্বকর্মার বাহন হিসেবে হাতিকে বেছে নেওয়া হয়েছিল কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কথিত আছে, বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বিশ্বকর্মাকে। অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী, বিশ্বকর্মা হল পরম সত্যের প্রতিরূপ, সৃষ্টিশক্তির দেবতা। দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হল বিশ্বকর্মা। সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। তাঁর চারটি হাতের মধ্যে থাকে দাঁড়ি পাল্লা, লাটাই, হাতুড়ি ইত্যাদি। হাতির পিঠে চড়ে আসেন তিনি। তাঁর বাহন হল হাতি। জানেন কেন হাতিকে নিজের বাহন করেছিলেন বিশ্বকর্মা। তবে জেনে নিন এর পেছনে কারণ।

পুরাণ মতে, বিশ্বকর্মা মহাবীর এবং একইসঙ্গে বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী। বিশ্বকর্মার বাহন হল হাতি।  যেহেতু বিশ্বকর্মা মহাবীর তাই তাঁর বাহনকেও অর্থাৎ যে বিশ্বকর্মাকে বহন করবে, তাকেও তেমনই বিরাট ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া আবশ্যক। মনে করা হয় পৃথিবীতে হাতির চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী প্রাণী আর কেউ নেই ? অন্যদিকে হাতি সবচেয়ে বেশি শক্তিশালি বলে প্রাচীনকালে রাজারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে চেপে যুদ্ধ যেতেন।

অন্যদিকে মনে করা হয় একজন শিল্পির মধ্যে মানসিকভাবে স্থির বা শান্ত হওয়া প্রয়োজন। হাতি যেমন শক্তিশালী তেমনই মানসিকভাবে খুব শান্ত মস্তিষ্কের অধিকারী। বিশ্বাস করা হয়, শিল্পের রূপকারকে একইসঙ্গে দেহে বলশালী ও মগজে শান্ত হতে হবে। তবেই সে বড় বড় শিল্পকর্ম গড়ে তুলতে পারে। যেহেতু বিশ্বকর্মা যেহেতু শিল্পের দেবতা। তাই তাঁর বাহন করা হয় হাতিকে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা