‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’র গীতিকার কবি প্রদীপের জন্মদিনেই প্রয়াত লতা

তাঁরা দুজনে নিবিড়ভাবে যুক্ত। কবি গীতিকার কবি প্রদীপের জন্মদিনের দিনই প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এমনই এক দিনে প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর যে দিনের গুরুত্ব অন্যরকম। বাগদেবীর আরাধনার পর নিরঞ্জনের দিন তো বটেই তার সঙ্গে এদিন কবি প্রদীপের জন্মদিন। কিন্তু কে এই কবি প্রদীপ? তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যোগসূত্রই বা কী? শিল্পীর কন্ঠে বিখ্যাত গান ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’র গীতিকার হলেন এই কবি প্রদীপ। এবং এই গানের মাধ্যমে তাঁরা দুজনে নিবিড়ভাবে যুক্ত। সেই কবি গীতিকার কবি প্রদীপের জন্মদিনের দিনই প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী। 

১৯৬৩ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সামনে এই গান গেয়ে শোনান লতা। একসময় এক সংবাদমাধ্যমকে লতা জানিয়েছিলেন গানটি গাওয়ার আগে তিনি খানিক ভীত হয়েছিলেন বটে কিন্তু গান শেষে দেখেন পণ্ডিত জওহরলাল নেহরুর চোখে জল।

কিন্তু কীভাবে সৃষ্টি হল এই বিখ্যাত গান? জানা যায় মুম্বইয়ের মহিম বিচে বসে হঠাৎই এই গানের কথা মাথায় আসে কবি প্রদীপের। ব্যস, গান লিখে ফেলেন তিনি। এক পথচলতি মানুষের থেকে একটি পেন চেয়ে নিয়ে তাঁর সিগারেটের প্যাকেটের ফয়েলে গানের কথা লিখে ফেলেন মন খুলে। আর তাই হয়ে ওঠে প্রত্যেক ভারতবাসীর দেশাত্ববোধ প্রকাশের একমাত্র আশ্রয়স্থল। 

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু