বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী,অভিমানে বউয়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মঘাতী স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি :  স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘর ছাড়লেন স্ত্রী। দুই সন্তানকে নিয়ে চলে গেলেন বাপের বাড়ি। বাড়িতে না ফেরায় অভিমান হল স্বামীর।সেই রাগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। আত্মহত্যা করার আগে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করেন ওই যুবক। ঘরের মধ্যে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ফোন, টিভি, আলমারি-সহ ঘরের দামী জিনিস। ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বালিরঘাট এলাকায়।পুলিশ জানিয়েছে, ১২ বছর আগে বহরমপুর থানার কাশিমবাজার ভাটপাড়ার বাসিন্দা ইতিকা হালদারের সঙ্গে বিয়ে হয় সুকুমার হালদারের। সুকুমার ছিল পেশায় একজন রং মিস্ত্রি। স্ত্রীর জন্য অনেক ঋণ নিতে হয়েছিল সুকুমারকে।সে নিয়ে দম্পতির ঝগড়া হত। অশান্তির জেরে সন্তানদের নিয়ে ইতিকা বাপের বাড়ি চলে আসেন। তার জেরেই অভিমান করে আত্মহত্যা করেছেন সুকুমার। ভাল করে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।সুকুমারের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

এই নিয়ে মৃতের বাবা শ্যামল হালদার জানান, ‘বৌমা কারোর কথা শুনত না। সবসময় বেহিসাবি খরচ করত। অপ্রয়োজনীয় খরচ করত। এতে ছেলের মোটা টাকার ঋণ হয়েছিল।আট হাজার টাকা মাসিক কিস্তি মেটাতে হত ওকে। এই নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। বৌমা প্রায়শই বাপের বাড়ি চলে যান। গেলে প্রায় এক মাস কাটিয়ে তবেই বাড়ি ফেরেন। সে নিয়ে ছেলের সঙ্গে বৌমার ঝগড়া হত। তিনি জানান, মাস তিনেক ধরে পুত্র এবং পুত্রবধূর অশান্তি লেগেই ছিল। গত সোমবার এই নিয়ে তুমুল অশান্তি চলে।সকালে দাম্পত্য কলহ চরমে পৌঁছোয়। ইতিকা রাগ করে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে যান। সুকুমারও কাউকে কিছু না বলে কাজে বেরিয়ে গিয়েছিল।সন্ধ্যা ৭টা নাগাদ ছেলে ঘরে ফেরে। এরপরই জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। ফোন, টিভি, আলনা, আলমারি থেকে চেয়ার, সব কিছু ছুড়ে মারে। অবশেষে স্ত্রীর একটি শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন।

মৃতের বাবা আরও জানান,‘আমি আর সুকুমারের মা তখন বাড়িতে ছিলাম না। দোকানে গিয়েছিলাম। রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফিরে আসি। ঘরের জানলা দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পাই। তড়িঘড়ি পাড়ার সকলকে ডাকাডাকি শুরু করি। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকি। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ছেলে আর ফিরল না। চিকিৎসকেরা বললেন আনতে অনেক দেরি হয়ে গিয়েছে।’

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?