পাঁচ বছরের শিশুকে লাগাতার লাথি মারল ব্যক্তি, থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বয়স মাত্র পাঁচ। আর এই ক্ষুদেকেই একের পর এক লাখি মেরেছে একজন ব্যক্তি বলে অভিযোগ। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে। এমনই অমানবিক ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। ওই পাঁচ বছরের ক্ষুদে ব্যাডমিন্টন খেলছিল তার ঠাকুমার বাড়ির বাইরে। কিন্তু সেখানেই ওই ক্ষুদেকে ফুটবলের মতো লাথি মারল এক ব্যক্তি বলে অভিযোগ। আর তার জেরে গুরুতর আঘাত পেয়েছে ওই ক্ষুদে বালকটি।

এদিকে ওই ক্ষুদের ঠাকুমার বাড়ি ত্যাগরাজনগরে। সেই বাড়ির বাইরেই খেলছিল বালকটি। সেখানেই ওই ক্ষুদের উপর আক্রমণ করেছে ব্যক্তিটি। যা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত ১৪ ডিসেম্বর এই নিষ্ঠুর ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে যে ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে তার নাম রঞ্জন। এই ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(‌২)‌ ধারা অনুযায়ী পুলিশ অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অন্যদিকে সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে ঘটনার সময় দুপুর ১টা ১৫ মিনিটে। ওই ক্ষুদে অন্যান্য বাচ্চাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ প্রতিবেশী ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং জামার হাতা গুটিয়ে ওই ক্ষুদের দিকে ছুটে যায়। তারপর ওই ক্ষুদেকে একের পর এক লাথি মারতে থাকে। তখন অন্যান্য বাচ্চারা ওই ক্ষুদে বালককে বাঁচাতে চেষ্টা করে। তারপরও ওই ব্যক্তির সম্বিত ফেরেনি। বরং এই অমানবিক কাজ করে সেখান থেকে চলে যায় ওই ব্যক্তি বলে অভিযোগ।

এই ক্ষুদের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এভাবে ওই ক্ষুদেকে ফুটবলের মতো লাথি মারার ঘটনায় গুরুতর চোট পায় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এই লাখি মারার জেরে ভ্রুর উপর থেকে রক্ত বের হতে থাকে। দুটি হাত এবং পায়ে মারাত্মক চোট পায় ওই ক্ষুদে বলে অভিযোগ পরিবারের। ক্ষুদের মায়ের দাবি, ওই ব্যক্তি আসলে একজন অভ্যাসগত অপরাধী। এটা সমাজের সকলেই জানেন। কারণ সবার সঙ্গে বিরোধ বাঁধিয়ে গালিগালাজ করে থাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু করেছে।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, তল্লাশি চালাচ্ছে পুলিশ

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের