চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিবাহিত পুরুষদের সঙ্গেই সম্পর্ক রাখেন এই মহিলা

নিজস্ব প্রতিনিধি: বিবাহিত জীবনে প্রতারিত হওয়ার পর মানুষ সাধারণত ভীষণ ভাবে ভেবে পড়েন। কিছুকিছু ক্ষেত্রে অনেকে নিজের সম্পর্ক ও সঙ্গীকে ক্ষমা করে এগিয়ে যায়, আবার অনেকে সব ভুলে নতুন করে শুরু করেন। তবে স্বামীর প্রতারণা থেকে বেড়িয়ে আসার জন্য একজন মহিলা এক অন্য উপায় অবলম্বন করল।

এক প্রতিবেদনে ওই মহিলা লিখেছেন, ‘আমার স্বামী একজন ভালো মানুষ, আমার যত্ন নিতেন সবসময়, আমার খেয়ালও নিতেন। আমি ভাবতাম আমার জীবন সবথেকে সুখের। কিন্তু আমি ভুল ছিলাম। হঠাৎই একদিন পাশের বাড়ির এক মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে হাতেনাতে ধরে ফেলি তাদেরকে। এটা দেখার পর আমি ভীষণ ভাবে ভেঙ্গে পড়ি। তা সত্ত্বেও আমি আমার স্বামীকে ক্ষমা করে আমার বিয়ে বাঁচানোর সিদ্ধান্ত নি, কিন্তু ১৮ মাস পর এই সম্পর্ক ভেঙ্গে যায়। শিশুদের ওপর যাতে এর খারাপ প্রভাব না পড়ে তার জন্য সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি আমি।’

ওই মহিলা আরও জানিয়েছেন, ‘আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আমি ডেটিং যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু কারও সঙ্গে কোন আবেগের সম্পর্কে থাকব না। নতুন মানুষের সঙ্গে মেলামেশা হলেও আমি এতে খুশি ছিলাম না। এরপর একদিন এক ওয়েবসাইটের সন্ধান পেলাম আমি, যেই ওয়েবসাইট শুধুমাত্র বিবাহিত মহিলা পুরুষের জনয তৈরি করা হয়েছিল। এরপরই আর পিছনে ফিরে তাকাইনি আমি।’

তাঁর মতে এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরির পর থেকেই তাঁর জীবন বদলে গেছে। বর্তমানে দুজন বিবাহিত পুরুষের সঙ্গে ডেট করছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, ‘আমি সিনেমা দেখতে যাই, লাঞ্চে যাই, পাঁচতারা হোটেলেও যাই এমনকি শারীরিক সম্পর্কেও লিপ্ত হই। আমি আর্থিক ভাবে নিজের পায়ে দাঁড়িয়েছি ও আমার গাড়ি, বাড়ি সবই রয়েছে। আমার নিজের খরচার জন্য আমার কোন প্রেমিকের প্রয়োজন নেই। তবে আমি মানসিক ভাবে কারোর সঙ্গে যুক্ত হতে চাইনা। সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে কারোর করুণার ওপর নির্ভর করে থাকতে চাইনা।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ