ব্রাজিলের অন্ধ সমর্থক শেখ হাসিনাকে আর্জেন্টিনার জার্সি উপহার মার্তিনেজের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অধিকাংশ ফুটবল অনুরাগী আর্জেন্টিনার ভক্ত হলে কী হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধ ব্রাজিল সমর্থক হিসেবেই পরিচিত। শত ব্যস্ততার মাঝেও রাত জেগে নেইমারদের খেলা দেখেন। সেই পাঁড় ব্রাজিল ভক্ত শেখ হাসিনার হাতে নীল-সাদা জার্সি তুলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাসিমুখে সেই জার্সি গ্রহণও করেছেন বঙ্গবন্ধু কন্যা।

সোমবারই কয়েক ঘন্টার ঝটিকা সফরে ঢাকায় পা রেখেছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ার অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। সকালে স্পনসরদের এক অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে গণভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে যেভাবে গলা ফাটিয়েছিলেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতের সময়েই উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি তুলে দেন মার্তিনেজ। সূত্রের খবর, আর্জেন্টিনার গোলরক্ষককে বঙ্গবন্ধু কন্যা জানান, তিনি ব্রাজিলের ভক্ত হলেও আর্জেন্টিনার খেলাো দেখেন। এমনকি লিওনেল মেসির খেলাও পছন্দ করেন।

চলতি সফরে ঢাকাতে এসেও ফুটবল ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় কিছুটা আফশোষও রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের। তাই ঢাকা সেরে যাওয়ার আগে ফের বাংলাদেশে আসার ইচ্ছে ব্যক্ত করেছেন মার্তিনেজ। ফের আসে মাঠে নামারও প্রতিশ্রুতিও দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী