Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিনা অনুমতিতে নাম ব্যবহার করায় কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা এমবাপ্পের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার এক কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা ঠুকলেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কেন জানেন? কাবাব প্রস্তুতকারক তাঁর দোকানের একটি স্যান্ডউইচ এমবাপ্পের নামে রেখেছিলেন। বিষয়টি জানতে পেরেই রীতিমতো ক্ষুব্ধ হন এই ফরাসি ফুটবল তারকা। এবার গোটা বিষয়টি গড়াল আদালত পর্যন্ত।

জানা গিয়েছে, এমবাপ্পে যার বিরুদ্ধে মামলা করেছেন, সেই কাবাবের দোকানের মালিকের নাম মোহম্মদ হেনি। হেনি তাঁর দোকানে ‘ক্লাব কাবাব’ নামে এক স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। তাঁর এমবাপ্পের নাম ব্যবহার করার পিছনে যুক্তি হল, এটি বেকারির গোলাকার রুটি দিয়ে তৈরি। এমবাপ্পের মাথার খুলির মতো গোলাকার। স্যান্ডউইচটি অনলাইনে খাবার ডেলিভারি প্লাটফর্ম উবার ইটস-এর মাধ্যমে সরবরাহ করা হয়।

বিষয়টি জানতে পেরেই রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন ফরাসি ফুটবল তারকা। এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন এমবাপ্পের মালিকানাধীন সংস্থা কেএমএ-এর পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন ওই কাবাব প্রস্তুতকারককে। চিঠিতে জানানো হয়েছে, এমবাপ্পের অনুমতি না নিয়েই ফুটবলারের নাম ব্যবহার করা হয়েছে স্যান্ডউইচে। আট দিনের মধ্যে স্যান্ডউইচ থেকে এমবাপ্পের নাম সরাতে হবে। এমবাপ্পের এই পদক্ষেপে হতবাক কাবাব প্রস্তুতকারক। এমবাপ্পের উদ্দেশ্য তিনি জানান, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শেষ পর্যন্তু আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে হল। ওনার কী আর কোনও কিছু করার ছিল না।‘ 

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা