টুইটারের মতো মাইক্রো ব্লগিং অ্যাপ চালু করতে চলেছে মেটা

মেটার তরফে জানানো হয়েছে, নতুন মাইক্রো ব্লগিং অ্যাপের নাম হবে ‘থ্রেডস’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটারের মতো মাইক্রো ব্লগিং অ্যাপ চালু করতে চলেছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থা মেটা। নয়া অ্যাপের নামও প্রকাশ করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। মেটার তরফে জানানো হয়েছে, নতুন মাইক্রো ব্লগিং অ্যাপের নাম হবে ‘থ্রেডস’।

উল্লেখ্য শনিবার টুইটারের মালিক ইলন মাস্ক ঘোষণা করেছেন টুইটার ব্যবহারকারীরা আর যথেচ্ছ হারে যত খুশি টুইট পড়তে পারবেন না। কে কতগুলি টুইট পড়তে পারবেন তার নির্দিষ্ট সীমারেখা বেঁধে দিয়েছেন ইলন মাস্ক। মাস্ক নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছিলেন, ভেরিফায়েড নয়— এমন অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৬০০টি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৩০০টি পোস্ট। তবে টুইটারে যে অ্যাকাউন্টগুলি ভেরিফায়েড, সেগুলি থেকে দৈনিক ৬ হাজার পোস্ট পড়া যাবে। মাস্কের সেই ঘোষণার পর টুইটার ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জন্ম নিয়েছে। সেই আবহে মেটার তরফে টুইটারের আদলে ‘থ্রেডস’ নামের নয়া অ্যাপ লঞ্চ করার কথা ঘোষণা করা হল।

আগামী বৃহস্পতিবার এই অ্যাপ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে মেটার তরফে। থ্রেডস, ইনস্টাগ্রামের টেক্সট-ভিত্তিক অ্যাপ। ছবি-শেয়ারিং প্ল্যাটফর্মে যে ইউজারনেম ব্যবহার করেন অ্যাকাউন্টধারীরা, সেই একই নামে এই নয়া অ্যাপে অ্যাকাউন্ট খোলা যাবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত