পড়াশোনা করতে চেয়ে নিজের বাল্য বিয়ে রুখল অন্ধ্রের নাবালিকা

আগামী ৮ জুন নাবালিকার বিয়ে ঠিক করেছিল পরিবারের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো।  আর সেই লক্ষ্যপূরণে মহিলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে নিজের বিয়ে রোখার করুণ আর্তি জানিয়েছিল। ফোন পেয়ে মিনিট পাঁচেকের মধ্যেই নাবালিকার বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ের বন্ধের নির্দেশ দিলেন পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত নিজের বাল্য বিয়ে বন্ধ করতে পেরে যথেষ্টই খুশি ওই নাবালিকা। তাঁর কথায়, ‘উচ্চ শিক্ষা শেষ করার পরে চাকরি করার ইচ্ছা রয়েছে। তার পরেই বিয়ের বিষয়টি ভাবব।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলুরু জেলার কামাবারাপুকোতার বেঙ্কটপুরমের বাসিন্দা ওই নাবালিকার বিয়ে ঠিক করেছিল পরিবারের সদস্যরা। আগামী ৮ জুন বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বাড়ির বড়দের কাছে একাধিকবার বিয়ে বন্ধের আর্জি জানিয়েছিল ওই নাবালিকা। কিন্তু বাড়ির বয়স্করা তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সোমবার নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য তৈরি মহিলা পুলিশের বিশেষ শাখা ‘দিশা’র কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চায়। ফোনে নাবালিকা জানায়, ‘এখনই বিয়ে করতে চায় না সে। পড়াশোনা চালিয়ে যেতে চায়। বাড়ির লোকজন জোর করে বিয়ে দিচ্ছে।’

ওই ফোন পাওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই নাবালিকার বাড়িতে পৌঁছে যান মহিলা পুলিশের আধিকারিকরা। নাবালিকা পুলিশ আধিকারিকদের জানায়, ‘ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। এখন গ্র্যাজুয়েশন শেষ করতে চায়। স্নাতক হওয়ার পরে বিয়ে দিলে কোনও আপত্তি নেই।’ এর পরেই নাবালিকার অভিভাবকদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেন পুলিশ আধিকারিকরা। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘অল্প বয়স হলেও মেয়েটি যে সাহস ও বুদ্ধিমত্তা দেখিয়েছে, তা অবশ্যই তারিফযোগ্য।’

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী