পাহাড় ও ডুয়ার্সে পর্যটকদের ঢল, করোনার আশঙ্কাতেও খুশি ব্যবসায়ীরা

চলতি বছর করোনা সংক্রমণ অনেকটাই কম থাকায় এবং টিকাকরণ প্রক্রিয়া জোরকদমে চলায় বিধিনিষেধ কমানো হয়েছিল। ফলে পর্যটনক্ষেত্র আশার আলো দেখতে শুরু করেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই উত্তরবঙ্গে শিশুমৃত্যুর ঘটনা গোটা রাজ্যেই আতঙ্ক ছড়িয়েছিল। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছিল। তবুও পুজোর মরশুমে পাহাড় ও ডুয়ার্সে নামল পর্যটকদের ঢল। পুজোর ক’টাদিনে সরকারি ও বেসরকারি হিসেব মিলিয়ে ৩৫ হাজারের বেশি পর্যটক ঘুরেছেন দার্জিলিং থেকে ডুয়ার্স। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা বলছেন, বিগত পাঁচ বছরে এটাই রেকর্ড ভিড়। যদিও গত বছর করোনার জন্য পর্যটকশূন্য ছিল উত্তরবঙ্গ। আর এবার পর্যটকদের ঢল ব্যবসায়ীদের লোকসানের বোঝা একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল। আর অপরদিকে চিকিৎসকমহল প্রমাদ গুণছেন। পুজোর পরই করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞমহল।

চলতি বছর করোনা সংক্রমণ অনেকটাই কম থাকায় এবং টিকাকরণ প্রক্রিয়া জোরকদমে চলায় বিধিনিষেধ কমানো হয়েছিল। ফলে পর্যটনক্ষেত্র আশার আলো দেখতে শুরু করেছিল। করোনার দুটি ডোজের সার্টিফিকেট অথবা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে ঘুরতে যাওয়ার ছাড়পত্র দেয় রাজ্য সরকার। এরপরই পর্যটনপ্রিয় বাঙালি বেরিয়ে পড়েন পছন্দের গন্তব্যগুলিতে। হিসেব বলছে, ৩৫ হাজারের বেশি মানুশ এবার পুজোয় ঘুরছেন দার্জিলিং, কালিম্পং, সিকিম কিনবা ডুয়ার্সে। জানা যাচ্ছে, গত ৯ অক্টোবর থেকে সিকিম, দার্জিলিং ও ডুয়ার্সে ভিড় শুরু হয়েছিল। এরপর প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ এসেছেন উত্তরবঙ্গে। পুজোর সময় এই রাজ্যের পর্যটক বেশি থাকলেও দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের পর্যটকেরাও এসেছিলেন উত্তরবঙ্গে।

তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, শহর বা পরিচিত এলাকায় পুলিশের উপস্থিতিতে পর্যটকদের মুখে মাস্ক থাকলেও অন্য সময় সেটা উধাও ছিল। পাশাপাশি দুরত্ববিধি, স্বাস্থ্যবিধি উধাও ছিল হোম স্টে বা জঙ্গলের ক্যাম্পগুলিতে। কিছু মহলে অভিযোগ উঠছে, দু’টি টিকার ডোজ় বা আরটিপিসিআর পরীক্ষার শংসাপত্র ছাড়াই ঘুরছেন অনেকে। সেভাবে কোনও নজরদারি ছিল না বলেই অভিযোগ। প্রশাসনিক কর্তারা অবশ্য বলছেন, নজরদারি ছিল যথেষ্ট, অনেককেই ফেরত পাঠানো হয়েছে টিকার ডোজের সার্টিফিকেট না থাকায়। আসন্ন দীপাবলি ও শীতের মরশুমে আরও পর্যটক পাহাড়মুখী হবেন সেটা বলাই বাহুল্য। ফলে খুশির হাওয়া ব্য়বসায়ী মহলে।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর