শরীরের গন্ধ চিনে কামড়ায় মশা, দাবি গবেষণায়

ডিম ফোটানোর সময় স্ত্রী মশার অতিরিক্ত প্রোটিনের দরকার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীরের গন্ধ অনেকটা নির্ভর করে মশার কামড়ের জন্য, এমনটাই দাবি করা হয়েছে সম্প্রতি এক গবেষণায়। এক বৈজ্ঞানিক গবেষণায় সম্প্রতি এই দাবি করা হয়েছে। শুক্রবার কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশ হওয়া গবেষণাপত্রে এই দাবি করেছেন গবেষকরা।

শুক্রবার কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হওয়া গবেষণাপত্রটি প্রস্তুত করেছেন জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সহকারী অধ্যাপক কোনর ম্যাকমেনিম্যান, গবেষক দিয়েগা গিলারদো ও স্টেফানি রানকিন-টার্নার। গবেষণায় যুক্ত ছিলেন এডগার সিমুলুনডুর নেতৃত্বাধীন জাম্বিয়ার মাকা রিসার্চ ট্রাস্টও। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, মশা সাধারণত ফল-মূল ও লতা-পাতার রস খায়। তবে ডিম ফোটানোর সময় স্ত্রী মশার অতিরিক্ত প্রোটিনের দরকার হয়। সেই সময় তারা মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর দেহ থেকে রক্ত খেতে কামড় বসায়।

গবেষকেরা দাবি করেন, মশা আকৃষ্ট হয় মানুষের শরীরের ঘামে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানের গন্ধে। সেই গন্ধের কারণে মশার কামড়ের তারতম্য ঘটে। গবেষকরা তুলনা করে দেখান ভিন্ন ভিন্ন মানুষের শরীরে ভিন্ন ভিন্ন গন্ধে মশা কতটা আকৃষ্ট হচ্ছে। ২০ মিটার বা ৬৬ ফুট দূর থেকে এই গন্ধ শনাক্ত করতে পারে মশারা। গবেষণাপত্রে বলা হয়েছে, কার্বোক্সিলিক অ্যাসিডের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় মশা। এই অ্যাসিডে রয়েছে বিউটিরিক, যা ‘দুর্গন্ধযুক্ত’ পনিরে পাওয়া যায়। একধরনের ব্যাকটেরিয়া মানুষের ত্বকে এই অ্যাসিড তৈরি করে। পাশাপাশি ইউক্যালিপটল নামের একধরনের উদ্ভিজ্জ রাসায়নিকের প্রতিও মশারা বেশি আকৃষ্ট হয়। এই গবেষণা ম্যালেরিয়া প্রতিরোধ করতে কাজে লাগবে বলে দাবি করেছেন গবেষকরা।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের