চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাঁই ধামে মুকেশ-পুত্র, শিরডিতে মাথা ঠেকিয়ে ৫ কোটির অনুদান দিলেন অনন্ত আম্বানি

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে শিরডিতে রয়েছেন ভারতীয় শিল্পপতি তথা বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। সোমবার (২৯ ডিসেম্বর) সাঁই বাবাকে শ্রদ্ধা জানাতে শিরডি সাঁইধামে পৌছে গিয়েছিলেন তিনি। পাশাপাশি সাই বাবার পূজা, আরতিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। হিন্দুধর্মের প্রতি তাঁর এবং তাঁর পরিবারের নিষ্ঠার কথা সবাই জানেন। এমনকি কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ভারত সফরে এসে অনন্ত আম্বানির পশু চিকিৎসালয় ভান্তারাতে পূজার্চ্চনায় সামিল হয়েছিলেন। মেসি তাঁর সঙ্গে থাকা বন্ধুদের সঙ্গে অনন্ত আম্বানির বাড়িতে আরতি করেছিলেন। তাই অনন্ত আম্বানিদের হিন্দু ধর্মের প্রতি আবেগ নিয়ে বিশেষ কিছু বলার নেই। গতকাল শিরডিতে সাই বাবার দর্শনে গিয়ে আরতির সময় অনুদান হিসেবে ৫ কোটি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি।

তার একাধিক ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে তাঁকে সাঁই বাবার ভক্তিমূলক উপাসনায় ডুবে থাকতে দেখা গিয়েছে। ধূপ আরতিতে অংশগ্রহণ নিতে দেখা গিয়েছে, এমনকী সাঁই বাবার সমাধিতে তাঁকে মাথা নত করতে দেখা গিয়েছে। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে এবং রিলায়েন্স গ্রুপের নির্বাহী পরিচালক অনন্ত আম্বানি, সাঁই বাবার অন্ধ ভক্ত। তাই শিরডি সাঁই বাবার মন্দিরে বাবার ভক্তিতে সম্পূর্ণরূপে নিমগ্ন ছিলেন তিনি। ধূপ ও আরতির পর, তিনি সাই বাবার সমাধিতে একটি নীল চাদরও অর্পণ করেন। শ্রী সাই বাবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা গোরক্ষ গাদিলকর তাঁকে স্বাগত জানান।

রিলায়েন্স বিজনেস গ্রুপের পক্ষ থেকে আম্বানি সাঁই দরবারে ৫ কোটি টাকা অনুদানও প্রদান করেন এবং গাদিলকরের হাতে একটি চেক তুলে দেন। অনন্ত আম্বানির আধ্যাত্মিক দিক প্রায়শই ফুটে ওঠে। তিনি প্রায়শই ভারতের ধর্মীয় স্থানগুলি দর্শনে বেরিয়ে পড়েন। এই বছরের এপ্রিলের শুরুতে, অনন্ত আম্বানি জামনগর থেকে দ্বারকা পর্যন্ত একটি পদযাত্রা করেছিলেন, যেখানে তিনি প্রতি রাতে ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। এই যাত্রার সময়, তিনি পথের পাশের প্রধান মন্দিরগুলিও পরিদর্শন করেছিলেন। উল্লেখ্য, সম্প্রতি প্রাণী কল্যাণে তাঁর কাজের জন্য একটি বড় আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন মুকেশ-নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। অনন্ত আম্বানিকে প্রাণী কল্যাণের জন্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে, যা প্রাণী সুরক্ষার জন্য কাজ করা ব্যক্তিদের দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ