চাকরি হারালেন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের নিজস্ব লেখকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নিজস্ব লেখনির মাধ্যমে যাঁরা প্রাকৃতিক বিষয় নিয়ে মানুষের নানা কৌতুহল মেটানোর গুরুদায়িত্ব পালন করে যাচ্ছিলেন তাঁদের ঘাড়ে নেমে এলো ছাঁটাইয়ের নোটিশ। আচমকাই নিজস্ব লেখককদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। একসঙ্গে ১৯ নিজস্ব লেখককে কাজ থেকে তাড়ানো হয়েছে। আচমকাই কেন কলমজীবীদের তাড়ানো হলো, তার কোনও ব্যাখ্যা দেয়নি ম্যাগাজিন কর্তৃপক্ষ।

গত একশো বছরেরও বেশি সময় ধরে জীবজন্তু থেকে শুরু করে প্রাকৃতিকে বিষয় নিয়ে মানুষের অদম্য কৌতুহল মেটানোর কাজ করে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। বর্তমানে জনপ্রিয় ম্যাগাজিনটির গ্রাহক সংখ্যা ১৭ লক্ষের বেশি। ম্যাগাজিনের মালিক ওয়াল্ট ডিজনি গত কয়েক বছর ধরেই আর্থিক মন্দার দোহাই পেড়ে কর্মী ছাঁটাই শুরু করেছে। বেশ কয়েক হাজার কর্মী ইতিমধ্যেই কাজ হারিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সংখ্যাতেই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের শেষ লেখা প্রকাশিত হয়েছে। সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের আর প্রয়োজন নেই। ম্যাগাজিনের অন্যতম বর্ষীয়ান লেখক মিকাইল গ্রেশকো নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘ন্যাশনাল জিওগ্রাফিকে আজই আমার শেষ দিন।’ আর এক বর্ষীয়ান লেখক ক্রেইগ ওয়েলচ জানিয়েছেন, ‘ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের মালিকপক্ষ সব নিজস্ব লেখককে বিদায়ের নোটিশ ধরিয়ে দিয়েছে।’ এক ধাক্কায় নিজস্ব লেখকদের ছাঁটাই করায় জনপ্রিয় ম্যাগাজিনটি আর প্রকাশ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছঢ়ে। যদিও সংস্থার এক মুখপাত্র বুধবার জানিয়েছেন, ‘আগের মতোই প্রকাশিত হবে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন।’

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা