অভিনব প্রতিবাদ, টমেটোর মালা গলায় পরে সংসদে হাজির আপ সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন এএপি সাংসদ সুশীল কুমার গুপ্ত। মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় এবার রাজ্যসভায় প্রবেশ করলেন তিনি। টমেটোর মালা গলায় পরে বুধবার রাজ্যসভায় প্রবেশ করলেন তিনি।

প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যের প্রতিবাদে চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।  এদিন হাউসে অফিসিয়াল কাগজপত্র জমা দিতে গেলেন তিনি। 

ধনকড় ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করার পরপরই, সাংসদরা নীরবতা পালন করেছিলেন। রাজ্যসভায় কাগজপত্র পেশ করছিলেন। সেইসময় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে চেয়ারম্যানের কাছে কথা বলার অনুমতি চেয়েছিলেন। 

বিরোধী সাংসদরা ‘ভারত ছাড়ো’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মুম্বইয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে আটকের বিষয়টি উত্থাপন করেছিলেন। খাড়গে জানান, “আপনি ভারত ছাড়ো আন্দোলনের কথা বলেছেন। আমরা দুই মিনিট নীরবতা পালন করেছি। কিন্তু বুধবার সকালে তুষার গান্ধীকে গ্রেফতার করা হয়েছে।” বিজেপি সাংসদরা প্রতিবাদে সরব হলে ধনকড় খাড়গেকে এই বিষয়ে আর কথা বলার অনুমতি দেননি।

স্লোগানের মাঝে সুশীল গুপ্তা টমেটোর মালা পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সুশীল গুপ্ত যেভাবে সংসদে এসেছেন তাতে অত্যন্ত ব্যথিত রাজ্যসভার চেয়ারম্যান। বিরোধীদলীয় নেতা এবং সংসদ নেতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এদিন ধনকড় রীতিমতো বিরক্ত হয়ে দুপুর ২টা পর্যন্ত হাউস মুলতবি করে।

পার্লামেন্টের বাসভবন থেকে বেরিয়ে AAP টুইটে জানিয়েছে, মোদির মুদ্রাস্ফীতি জাদুকরী। গরিব মানুষের রক্ত ​​চুষে খাচ্ছে মোদি বলে তোপ। মূল্যবৃদ্ধির দিকে মোদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে টমেটো এবং আদার মালা পরে সংসদে পৌঁছন এএপি সাংসদ।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!