‘দ্য কেরালা স্টোরি’ দেখার পরেই মুসলিম প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন হিন্দু তরুণী

ওই ঘটনা জানাজানি হতেই ভোপালজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মগজ ধোলাই কাজে লাগল না। মুসলিম যুবকের সঙ্গে সম্পর্কের কথা শুনেই নীতি পুলিশের দায়িত্ব নিয়ে ভোপালের বাসিন্দা নার্সিং কলেজের ছাত্রী রাগিনীর (আসল নাম দেওয়া হলো না) মগজ ধোলাইয়ের চেষ্টা চালিয়েছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। মুসলিম যুবকরা কীভাবে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে জঙ্গি বানাচ্ছে তা বোঝাতে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতেও গিয়েছিলেন। কিন্তু প্রেমের অমোঘ টানের কাছে কোনও কৌশলই কাজে এলো না। নিজের মনের মানুষ মুসলিম যুবক ইউসুফের সঙ্গেই পালিয়েছেন রাগিনী। আর ওই ঘটনা জানাজানি হতেই ভোপালজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

ভোপাল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভোপালের নয়া বসেরা এলাকায় পাশাপাশিই থাকতেন রাগিনী ও ইউসুফ। ধর্ম তাঁদের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু ভিন ধর্মী ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি রাগিনীর পরিবার। মেয়েকে বারণ করেও ইউসুফের সঙ্গে সম্পর্ক ছেদ করাতে না পেরে স্থানীয় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের দ্বারস্থ হন তাঁরা। আর এমন মওকা হাতছাড়া করতে চাননি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত বিজেপি সাংসদ। রাগিনীকে ডেকে মুসলিমদের সম্পর্কে মনগড়া কথা বলে মগজ ধোলাইয়ের চেষ্টা চালান। এমনকী প্রোপাগান্ডা ছবি হিসেবে পরিচিত ‘দ্য কেরালা স্টোরি’ দেখাতে নিয়ে যান। পরিবারের সদস্যদের অন্যত্র রাগিনীর বিয়ে ঠিক করতে বলেন।

সেই মতো গত ৩০ মে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন রাগিনীর বাবা-মা। কিন্তু বিয়ের আগেই প্রেমিক ইউসুফের সঙ্গে ঘর ছাড়েন রাগিনী। মেয়ের ঘর ছাড়ার জন্য ইউসুফের ওপরে গিয়ে রাগ পড়ে রাগিনীর বাবা-মায়ের। কমলা নগর থানায় ইউসুফের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে রাগিনীকে জিজ্ঞাসাবাদ চালায়। জেরায় রাগিনী জানিয়ে দেয়, ইউসুফ তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যায়নি। সে স্বেচ্ছায় ঘর ছেড়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের