নমাজ আদায়রত প্যালেস্তানিয়ের উপর থেকে গাড়ি চালিয়ে দিল ইজরায়েলি সেনা, দেখুন ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরীহ প্যালেস্তানিয়দের প্রতি ইজরায়েলি জল্লাদদের নিষ্ঠুরতার নয়া নির্দশন দেখা গেল। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে রাস্তার পাশে নমাজ আদায়ে ব্যস্ত থাকা এক প্যালেস্তানিয়র উপর দিয়ে সোজা গাড়ি চালিয়ে দিলেন এক ইজরায়েলি সেনা। তবে বরাত জোরে ওই প্যালেস্তানিয় বেঁচে গিয়েছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভয়াবহ নৃশংসতার ছবি। সমাজমাধ্যমে চরম নিন্দার মুখে পড়ে ওই সেনা সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছে ইজরায়েলি সেনা।

‘টাইমস অব ইজরায়েল’ জানিয়েছে, ‘গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাউল্লার কাছে রাস্তার পাশেই নমাজ আদায় করছিলেন এক ধর্মপ্রাণ প্যালেস্তানিয়। ঠিক তখনই এক ইজরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। কোনও ক্রমে প্রাণে বাঁচলেও গাড়ির ধাক্কায় খানিকটা ছিটকে যান তিনি। দুই পায়ে চোট পান। ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ না করে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যান হামলাকারী ইজরায়েলি সেনা।’ ওই হাড়জিম ঘটনার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘টাইমস আব ইজরায়েলের’ প্রতিবেদন আনুযায়ী, ওই ইজরায়েলি সেনাকে রাতেই আটক করা হয়েছে। তাকে ৫ দিনের জন্য গৃহবন্দি রাখা হচ্ছে। অভিযুক্ত ইজরায়েলি সেনার বিরুদ্ধে এর আগেও বহু মারাত্মক অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে একটি গ্রামে ঢুকে গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছিল।’ রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুসারে, চলতি বছরে পশ্চিম তীরে ইজরায়েলি ঘাতক বাহিনীর হামলায় ৭৫০ জনেরও বেশি প্যালেস্তানিয় আহত হয়েছেন। ২০২৩ সালের  ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত ইজরায়েলি হামলায় পশ্চিম তীরে এক হাজারেরও বেশি প্যালেস্তানিয় নিহত হয়েছেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?