বাল্য বিবাহের অভিযোগে অসমে গ্রেফতার ১৮০০-র বেশি

বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: রাজ্যজুড়ে বাল্য বিবাহ বিরোধী অভিযানে এখনও পর্যন্ত ১,৮০০ জনের বেশি  গ্রেফতার হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অভিযান লাগাতার চালানো হবে জানিয়ে তিনি বলেছেন, ‘বিবাহ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা বাল্য বিবাহের সঙ্গে জড়িয়েছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওযা হয়েছে, যাদের বিরুদ্ধে বাল্য বিবাহের অভিযোগ জমা পড়েছে তাদের সবাইকে গ্রেফতার করে পকসো আইনে ব্যবস্থা নিতে। বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নেব।’

গত সপ্তাহেই রাজ্যে বাল্যবিবাহ বিরোধী অভিযান শুরুর কথা জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ’১৪ বছরের নিচে নাসবালক ও নাবালিকার বিবাহ রুখতে বিসেষ অভণিযান চালানো হবে।’ ব’আর তার পরেই গত ১৫ দিনে পুলিশের কাছে ৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। জমা পড়া অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্তদের গ্রেফতারের পথে হেঁটেছে অসম পুলিশ। বাকি অভিযোগ খতিয়ে দেখার পরেই ব্যবস্থা নেওয়া হবে।

সমাজতত্ত্বিদরা মনে করছেন, আর্থিকভাবে পিছিয়ে থাকার জন্য অধিকাংশ অভিভাবকই মেয়ের ভরনপোষণের দায়িত্ব দীর্ঘদিন বহন করতে পারছেন না। তাই নাবালিকা থাকাকালীনই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তবে বাল্যবিবাহ রোধে এমন কঠোর ব্যবস্থা নেওয়ার ফল হিতে বিপরীত হতে পারে বলেও আশঙ্কা তাদের। সম্প্রতি বাল্য বিবাহের পাশাপাশি মেয়েরা কত বছরে মাতৃত্বের স্বাদ পেতে পারেন, তা নিয়েও নিদান দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। আর যৌন সম্পর্কের ক্ষেত্রে আসমের মুখ্যমন্ত্রীর এমন নীতি পুলিশের ভূমিকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে।   

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর