পাগলা মসজিদের ‘দান বাক্সে’ টাকার পাহাড়, গুনতে লাগল ১১ ঘন্টা

মোট ৩ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার ৮৮২ টাকা পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কিশোরগঞ্জের (Kishoreganj district ) ঐতিহাসিক পাগলা মসজিদের (Pagla Mosque) দান বাক্সে ফের টাকার পাহাড়। প্রায় ১৫ বস্তা টাকা, সোনা ও রুপোর গয়নার পাশাপাশি বিদেশি মুদ্রাও মিলেছে। সেই সঙ্গে ইচ্ছেপূরণের আর্তি জানানো একাধিক চিঠিও পাওয়া গিয়েছে দানবক্স থেকে। শনিবার ওই বিপুল পরিমাণ টাকা গুনতে ১১ ঘন্টার বেশি সময় লেগেছে। রাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (Kishoreganj District Collector)   মোহাম্মদ শামীম আলম (Mohammed Shamim Alam)  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পাগলা মসজিদের (Pagla Mosque) দান বাক্সে জমা পড়া টাকার পরিমাণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। মোট ৩ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার ৮৮২ টাকা জমা পড়েছে। ওই টাকা দিয়ে মসজিদ (Pagla Mosque) চত্বরে আন্তর্জাতিক মানের বহুতল কমপ্লেক্স তৈরি করা হবে।’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে (Pagla Mosque)  ইচ্ছেপূরণের আর্জি জানিয়ে প্রতিদিনই দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন। মসজিদে আটটি বড় লোহার সিন্দুক বা দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস অন্তর ওই দান বাক্স খোলা হয়। গত ২ জুলাই শেষ বার যখন দান বাক্স খোলা হয় তখন তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া গিয়েছিল। এদিন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ওই আটটি সিন্দুক খোলা হয়। সকাল আটটা ৪০ মিনিট থেকে টাকা গোনার কাজ শুরু হয়।

দান বাক্স থেকে টাকা, বিদেশি মুদ্রার পাশাপাশি অসংখ্য চিঠিও মিলেছে। তার মধ্যে এর মধ্যে চাকরি না পেয়ে আত্মহত্যার প্রবণতার হাত থেকে বাঁচতে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর করুণ আর্তি জানানো চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা রয়েছে- ‘আমাকে বাঁচাও আত্মহত্যার হাত থেকে। আমি বাঁচতে চাই, আর নিতে পারছি না বেকারত্বের বোঝা। সবার খোঁচা দেওয়া কথা। একটা চাকরি হলে হয়তো বেঁচে যেতাম।’

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?