বিচার চাইতে ছাগল নিয়ে থানায় হাজির মালিক!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জমির ফসল খাওয়ায় মেরে পোষ্য ছাগলের পা ভেঙে দিয়েছেন পড়শি। বাকি ছাগলদেরও একই দশা করা হবে বলে হুমকি দিয়েছেন। সেই হুমকি পাওয়ার পরেই বিচার চাইতে ছাগল নিয়ে সটান থানায় হাজির হলেন মালিক। অভিযুক্ত পড়শির নামে জেনারেল ডায়েরি করার পাশাপাশি ছাগলের পা ভেঙে দেওয়ার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। এমন ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাভারের আশুলিয়ার চারিগ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান ছাগল প্রতিপালন করেই সংসার নির্বাহ করেন। কিন্তু তাঁর পোষ্য ছাগল জমির ফসল খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন প্রতিবেশী আবদুর রহিম। সিদ্দিকুরকে ছাগল পালন করতে নিষেধ করেন। তাতে কর্ণপাত না করায় সিদ্দিকুরের একটি ছাগলের পা ভেঙে দেন তিনি। বাকি তিনটি ছাগলকে মেরে আহত করেন। ওই ঘটনার পরেই স্থানীয়দের কাছে বিচার চান সিদ্দিকুর। কিন্তু স্থানীয় মাতব্বররা কোনও ব্যবস্থা না নেওয়ায় আহত ছাগলকে নিয়ে রবিবার রাতে সটান আশুলিয়া থানায় হাজির হন।

প্রথমে পুলিশ জেনারেল ডায়েরি নিতে অস্বীকার করে। তখন সিদ্দিকুর হুমকি দেন, ডায়েরি নেওয়া না হলে থানা চত্বরেই ধর্না শুরু করবেন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই জিডি দায়ের করেন কর্তব্যরত পুলিশ আধিকারিক। আশুলিয়া থানার এসআই আবুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেরে ছাগলের পা ভেঙে দেওয়া নিয়ে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ