বিশ্বের মাত্র তিনটি শিবলিঙ্গের একটি আছে এই বাংলায়, কোথায় জানেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: এই বিশ্বব্রহ্মাণ্ডের আদি দেবতা দেবাদিদেব মহাদেব। তিনি আদি, তিনিই অন্ত। তাঁর প্রিয় মাস হল শ্রাবণ। তাই এই মাসে ভক্তরা মনে মনে বাবার কাছে মিনতি করেন। ভক্তরা জলাভিষেক বা দুগ্ধভিষেক করে দেবাদিদেবের পুজো করেন। এই মাসে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মানিকতলায় একটি বিশেষ শিব মন্দিরে অগণিত ভক্তদের ভিড় লেগে থাকে। ভক্তদের কাছে এই মন্দিরটি হর-পার্বতী শিবমন্দির নাম পরিচিত। এর নেপথ্যে আছে এক বিশেষ কাহিনী।

এই মন্দিরে রয়েছে বিরল এক শিবলিঙ্গ, যেখানে হর ও পার্বতীর এক অদ্ভুত মিলন ঘটেছে। মন্দিরের প্রধান সেবায়েত প্রকাশবাবু জানান, “এই ধরনের শিবলিঙ্গ পৃথিবীতে মাত্র তিনটি জায়গায় পাওয়া যায়। একটি মক্কায়, অন্যটি হরিদ্বারে এবং তৃতীয়টি এই অশোকনগরে। প্রায় ১০০ বছর আগে হরিদ্বার থেকে এই শিবলিঙ্গ আনা হয়েছিল।” জানা যায়, এই শিবলিঙ্গটি কষ্টিপাথর দিয়ে তৈরি হলেও এর উপরের অংশ লাল রঙের এবং নিচের অংশ কালো রঙের। এই রঙের সংমিশ্রণই এই শিবলিঙ্গকে অন্য শিবলিঙ্গ থেকে আলাদা করে তুলেছে। পৌরাণিক কাহিনী অনুসারে, এই লাল রঙ হর বা শিবকে এবং কালো রঙ পার্বতীকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ, এই শিবলিঙ্গে হর ও পার্বতীর দ্বৈত রূপকে একত্রে দেখা যায়।

এই বিরল শিবলিঙ্গের মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়ায় অগণিত ভক্তরা দূর-দূরান্ত থেকে এসে এই মন্দিরে পুজো দিতে আসেন। তাঁদের বিশ্বাস, এই শিবলিঙ্গের কাছে মনস্কামনা করলে তা অবশ্যই পূর্ণ হয়। মন্দির চত্বরে আরও ১০৭টি শিবলিঙ্গ রয়েছে, যার ফলে ভক্তরা একই সঙ্গে ১০৮ শিবলিঙ্গকে প্রদক্ষিণ করে পুজো করতে পারেন। এই শ্রাবণ মাসে মন্দিরে ভক্তদের ভিড় আরও বেড়ে যায়। ভক্তরা শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গকে দুধ ও গঙ্গাজলে স্নান করিয়ে নিজেদের মনস্কামনা জানান। মন্দির কমিটি সূত্রে খবর মন্দিরটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে, অশোকনগরের এই বিরল শিব মন্দির শুধুই একটি পূজনীয় স্থান নয়, এটি আস্থা, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার একটি জীবন্ত উদাহরণ। শ্রাবণ মাস হোক বা অন্য কোন সময়, এই মন্দির সারা বছর ধরেই ভক্তদের আকর্ষণ করে চলেছে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪