নর্তক কেন্দ্রীয়মন্ত্রী! ভিডিও শেয়ার করলেন সয়ং প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে বুধবার একটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে অরুণাচল প্রদেশের একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে বুধবার একটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে অরুণাচল প্রদেশের একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। ওই নাচের ভিডিও তিনি সোশ্য়াল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। বৃহস্পতিবারই সেই ভিডিও টুইট করলেন সয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে একজন ভালো নৃত্যশিল্পী বলেও অভিহিত করলেন।

উত্তর -পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ। চিন সীমান্ত লাগোয়া সেখানকার কাজালং গ্রামের স্থানীয় সজোলং উপজাতিদের মধ্য়েই গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিরিজু। ওই উপজাতি মিজি নামেও পরিচিত। তাঁরাই কেন্দ্রীয়মন্ত্রীকে তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নিজস্ব গান ও নাচের মাধ্যমে স্বাগত জানিয়েছিল। সেখানেই নাচতে দেখা গিয়েছিল কিরেন রিজিজুকে। সাধারণ প্যান্ট-শার্ট ও কেডস পড়েই তিনি ওই উপজাতি পুরুষ ও মহিলা নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে শুরু করেন।

আর তাঁরাও কেন্দ্রীয়মন্ত্রীকে হাততালি দিয়ে উৎসাহিত করেন। কু অ্য়াপে কিরেন রিজিজু ওই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, স্বামী বিবেকান্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি প্রকল্প পরিদর্শনে আমি অরুণাচলের সজোলং গ্রামে গিয়েছিলাম। সেখানেই আমাকে তাঁদের ঐতিহ্যগত নাচ ও গানের মাধ্যমে স্বাগত জানিয়েছিল। যা অরুণাচলের উপজাতিগুলির মধ্যে অতিথি আপ্যায়নের খুবই প্রচলিত রীতি।

বৃহস্পতিবার কিরেন রিজিজুর ওই নাচের ভিডিও টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, আমাদের আইনমন্ত্রী কিরেন রিজিজু একজন ভাল নৃত্যশিল্পী! অরুণাচল প্রদেশের প্রাণবন্ত এবং গৌরবময় সংস্কৃতি দেখে ভালো লাগল। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় কিরেন রিজিজু। তাঁকে মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন ভিডিও শেয়ার করতে। যেখানে তাঁকে কিশোর কুমারের গান গাইতে বা ব্যায়াম করতে দেখা যায়। নেটিজেনদের মধ্যে তিনি জনপ্রিয় হলেও সমালোচনাও হজম করতে হয় কেন্দ্রীয় আইনমন্ত্রীকে। অনেকেই বলেন, নিজের কাজ না করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটান তিনি। তবে এদিন তাঁর নাচের প্রশংসা করলেন সয়ং প্রধানমন্ত্রী।

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে