মৃত্যুর সামনে দাঁড়িয়েও ছাড়েননি হাত, নিলামে উঠল টাইটানিকের ইতিহাসে অমর দম্পতির পকেট ওয়াচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ইতিহাসে যে সকল ট্রাজিডি চিরন্তন আলোচনা হয়ে রয়ে যাবে তার মধ্যে একটি হল টাইটানিক দুর্ঘটনা। ১৯১২ সালের এপ্রিল মাসে এক হিমবাহে আঘাত লেগে ছিদ্র হয়ে গিয়েছিল টাইটানিক জাহাজ। পরে আটলান্টিকের গর্ভেই তলিয়ে যায় বিশালাকার জাহাজটি। টাইটানিকের জলসমাধি হলে মারা গিয়েছিলেন টাইটানিতে থাকা অধিকাংশ যাত্রী। এই দুর্ঘটনার সবচেয়ে স্মরণীয় যুগল ছিলেন ইসিডোর এবং ইডা স্ট্রাউস। তাঁরা ছিলেন এই জাহাজের ফার্স্ট ক্লাসের যাত্রী। ফলে জীবন বাঁচানোর সুযোগ থাকলেও একে অপরের পাশে থাকার জন্য তাঁরা সেই সুযোগ ত্যাগ করেছিলেন।

জেমস ক্যামেরনের ১৯৯৭ সালের অস্কার জয়ী ছবি টাইটানিকে এই দম্পতির চরিত্র রাখা হয়েছিল। তাতে দেখা যায় দুজনের একজনকে লাইফ বোটে ওঠার যুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু দম্পতি আলাদা হতে চাননি। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। বেঁচে থাকা যাত্রীদের সাক্ষ্য অনুযায়ী ইসিডোর ও ইডাকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জাহাজের ডেকে। তারপর অতল জলের স্রোতে তাঁরা হারিয়ে গিয়েছিলেন চিরকালের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডিপার্টমেন্টাল স্টোর ম্যাসিসের সহ মালিক ইসিডোরের মরদেহ পরে উদ্ধার করা হয়। কিন্তু স্ত্রী ইডার মরদেহ কখনওই পাওয়া যায়নি। ইসিডোরের পোশাকের পকেট থেকে একটি সোনার পকেট ওয়াচ উদ্ধার করা হয়েছিল।  সেটি পরবর্তীকালে দম্পতির ছেলের কাছে ফেরত দেওয়া হয়। নিউইয়র্কে উডলন সমাধিস্থলে ইসিডোরের সমাধির পাশে ইডার একটি স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়।

সম্প্রতি এই পকেট ওয়াচ নিলামে উঠেছে। বিদেশি নিলাম সংস্থা হেনরি অলড্রিজ অ্যান্ড সন জানিয়েছে নিলামে ঘড়িটির দাম প্রায় এক মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠতে পারে। ঘড়িটিতে খোদাই করা রয়েছে ইসিডোরের নামের প্রথম অক্ষর এবং ৬ ফেব্রুয়ারি, ১৮৮৮ তারিখ। ৬ ফেব্রুয়ারি ছিল ইসিডোরের জন্ম তারিখ, আর ১৮৮৮ সালে তিনি এবং তাঁর ভাই নাথান মেসিস স্টোরের সম্পূর্ণ অংশীদার হয়েছিলেন। বছরের পর বছর ধরে এই ঘড়িটি ইসিডোরের পরবর্তী প্রজন্মের কাছে সংরক্ষিত ছিল।

ব্রিটেনের জাতীয় সংরক্ষণাগরের দেওয়া নথি অনুযায়ী স্ট্রাউস দম্পতিকে লাইফবোটে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল। আসলে টাইটানিক যখন ডুবে যাচ্ছে তখন অল্প বয়সী পুরুষদের লাইফ বোটে উঠতে বলা হয়েছিল। কিন্তু ইসিডোর সেই সুযোগ নিতে চাননি। তাঁর স্ত্রী ইডাও বলেছিলেন, “তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব।” এই দৃঢ়তা এবং প্রেমের গল্প আজও টাইটানিকের মতোই অমর হয়ে রয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু