চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিচ্ছেন প্রিন্স হ্যারি, থাকছেন না মেঘান

আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে অভিষেক হবে চার্লসের।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সব জল্পনার অবসান। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিচ্ছেন প্রিন্স হ্যারি। তবে শ্বশুরের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হাজির থাকছেন না হ্যারি-পত্নী মেঘান মর্কেল। তিনি ওই দিন ক্যালিফোর্নিয়ায় ছেলে আর্চি হ্যারিসনের জন্মদিন পালনে ব্যস্ত থাকায় শ্বশুরের রাজ্যাভিষেকে যোগ দিতে পারছেন না। বুধবার ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির এক মুখপাত্র সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

গত কয়েক বছর ধরেই রাজ পরিবারের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে চার্লস-ডায়নার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারির। গত বছরই দাদা প্রিন্স উইলিয়ামের সঙ্গে মতান্তরের কারণে বাকিংহাম রাজপ্রাসাদ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আস্তানা গেড়েছিলেন তিনি। শুধু তাই নয়, চলতি বছরের মার্চেই উইন্ডসর প্রাসাদের অভ্যন্তরে থাকা ফ্রগমোর কটেজ নামে রাজকীয় আবাস ছাড়ার জন্য ছোট রাজপুত্রকে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে  ইংল্যান্ডে আর হ্যারির নিজস্ব কোনও বাসস্থান নেই। রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলেও চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছিল হ্যারিকে।

কিন্তু বাবার রাজ্যাভিষেকের দিনেই ছেলে আর্চি হ্যারিসনের জন্মদিন হওয়ায় আদৌ ক্যালিফোর্নিয়া ছেড়ে ডিউক অফ সাসেক্স লন্ডনে আসবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু এদিন সেই সংশয়ের অবসান ঘটিয়ে হ্যারির মুখপাত্র জানিয়েছেন, স্ত্রী ও ছেলেমেয়েকে ক্যালিফোর্নিয়াতে রেখেই বাবার রাজ্যাভিষেকে হাজির থাকবেন ডিউক অব সাসেক্স।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?