শীতের পোশাক তুলে রাখছেন ? এগুলো মাথায় রাখছেন তো?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদায় নিয়েছে শীত। শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে গরম। শীতের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে সোয়েটার-চাদরও।অনেকের কাছে শীতকালটাই যেন মধুর কাল। হালকা কুয়াশার ভরা সন্ধ্যায় সোয়েটারের সঙ্গে এক কাপ চা!উফ শীত প্রেমীদের কাছে যেন স্বর্গসুখ।শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে চাদর-সোয়েটার মাফলার বাক্সে তুলে রাখছেন ? মানছেন কি বিশেষ নিয়ম।

হিসেব করে দেখলে শীতকাপড় গুলো আগামী এক বছরের জন্য বাক্সবন্দি হয়ে পড়ে থাকবে। যত্ন করে বাক্সে না রাখলে জামাকাপড় বেশিদিন টিকবে না।তাই বাক্স বন্দি করার আগে বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন।কিন্তু কোন উপায়ে যত্ন নেবেন জানেন ?

কাচার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন-

বেশি কাচবেন না : প্রথমেই মনে রাখবেন উলের জামাকাপড় বেশি কাচতে নেই।তাই অপশন্যাল সোয়েটার-চাদর রাখুন।যাতে একটা ময়লা হলে অন্যটা পড়তে পারেন।আর খুব বেশি নোংরা না হলে কাচার দরকার নেই। কাচলে হালকা রোদ এবং হাওয়া আসে এমন জায়গায় মেলে রেখে তুলে নিন।চেষ্টা করুন দিনের বেলায় কাচতে।রাত্রের দিকে এড়িয়ে যাওয়াই ভাল।

কম সময় ভিজিয়ে রাখুন : শীতের জামাকাপড় কাচতে হলে অল্প সময় ভিজিয়ে রাখুন। বেশিক্ষণ ভিজিয়ে রাখা ঠিক নয়।এতে কাপড়ের রং ও গুণমান নষ্ট হয়। তাই খুব হালকা গুড়ো সাবান জলে গুলে তাতে অল্প সময় ভিজিয়ে রেখে হাতে ধুয়ে নিন।বেশি ঘষাঘষি করে কাচবেন না।

সূর্যের কড়া তাপ এড়িয়ে চলুন : উলের জামাকাপড় ওয়াশিংমেশিনে না ধোয়াই ভালো।তাই এটি প্রাকৃতিকভাবে ধুয়ে নিন। সরাসরি সূর্যের কড়া তাপের নিচে জামাকাপড় শুকোবেন না।

সঠিকভাবে ধুয়ে নিন : জামাকাপড় ধোয়ার সময় খেয়াল রাখুন ভাল করে ধুতে হবে। ধোয়ার পরে পোশাকটি মুচড়ে জল নিংড়ে ফেলবেন না। হালকা ভাবে জল ঝরাতে দিন।

জামাকাপড় গোছানোর সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন :

১) জামাকাপড় আলমারিতে তুলে রাখার সময় একটি তুলোর বলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপটাসের তেল অথবা পুদিনার তেল দিয়ে উলের জামাকাপড়ের কাছে রেখে দিন। এতে কোন পোকা আসতে পারবে না। ২)স্যাঁতসেঁতে জায়গাতেও জামাকাপড় রাখা যাবে না। হাওয়া-বাতাস ঢোকে এমন জায়গায় রাখুন।

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের