মৃত ঘোষণা করে মর্গের ডিপ ফ্রিজে ৪ ঘন্টা রাখা ছিল দেহ, শ্মশানে নিয়ে যেতেই…..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে এক ব্যক্তিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্তের জন্য পাঠায় দেহ। এরপর প্রায় ৪ ঘণ্টা হিমশীতল ফ্রিজে রাখা হয়েছিল  ওই দেহ। কিন্তু শেষকৃত্যের জন্য যখন দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখনই ঘটল চমকপ্রদ ঘটনা। আচমকাই ওই ব্যক্তি শ্বাস নিতে শুরু করে। আর তা দেখেই অবাক হয়ে যান শ্মশান যাত্রীরা।

রোহিতাশ নামে একজন প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ঝুনঝুনুর বাগগদে মা সেবা সংস্থায় থাকতেন। বৃহস্পতিবার সকালে অজ্ঞান অবস্থায় তাকে চিকিৎসার জন্য সরকারি বিডিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোহিতাশকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গের মধ্যে পাঠান হয়। প্রায় চার ঘণ্টা পর ময়নাতদন্ত হতেই দেহ মা সেবা সংস্থার হাতে তুলে দেয় বিডিকে হাসপাতাল। এরপর শেষকৃত্য করতে শ্মশানে নিয়ে যেতেই দেখা যায় রোহিতাশ শ্বাস নিচ্ছেন। সঙ্গে সঙ্গে তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে বিডিকে হাসপাতালের আইসিউতেই ভর্তি রয়েছেন রোহিতাশ। এই ঘটনার পর বিডিকে হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাঃ সন্দীপ পাচার, ডাঃ যোগেশ জাখর এবং ডাঃ নবনীত মীলকে বরখাস্ত করা হয়েছে।  কী করে ঘটল এমন ঘটনা তা জানতে প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি। জোরকদমে শুরু হয়েছে তদন্ত।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র