জ্বালানির মূল্যবৃদ্ধি: প্রশ্ন শুনে ক্ষেপে গেলেন ‘বাবা’

যা বলেছি, বেশ করেছি, মন্তব্য যোগগুরুর

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির জ্বালায় জ্বলছে দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। আর এই মূল্যবৃদ্ধি নিয়ে যোগগুরু বাবা রামদেবকে এক সাংবাদিক প্রশ্ন করায় ধৈর্য হারালেন। সাংবাদিককে রীতিমতো হুমকি-ধমকি দিয়েছেন। বলেছেন, ‘যা বলেছি, বেশ করেছি। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার ঠেকা নিয়ে বসে আছি নাকি।‘

ঘটনাটি ঘটেছে হরিয়ানার কার্নালে। বিতর্কের সূত্রপাত যোগগুরুর একটি মন্তব্যকে কেন্দ্র করে। যোগগুরু কিছুদিন আগে বলেছিলেন, পেট্রোলের দাম লিটার প্রতি ৪০ টাকা এবং গ্যাসের সিলিন্ডারের দাম ৩০০ টাকার মধ্যে বেঁধে রাখা যায় কিনা, এ ব্যাপারে সরকারের ভেবে দেখা উচিত। ইতোমধ্যে দুই জ্বালানির দাম লাগাতার বেড়ে চলেছে। এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিক যোগগুরুকে বলেন, ‘বাবা, আপনি তো বলেছিলেন, জ্বালানির দাম ৪০ টাকা আর সিলিন্ডারের দাম ৩০০ টাকার মধ্যে বেঁধে রাখা উচিত। কিন্তু দুটোর দাম যে ক্রমশই বেড়ে চলেছে।’

প্রশ্ন শেষ হওয়া মাত্র মেজাজ হারিয়ে ফেলেন যোগগুরু। ওই সাংবাদিককে তিনি বলেন, ‘প্রশ্ন করলেই আমায় উত্তর দিতে হবে নাকি? আমি আপনার উত্তর দেওয়ার ঠেকা নিয় বসে নেই। হ্যাঁ আমি বলেছিল পেট্রোলের দাম লিটার প্রতি ৪০ টাকা এবং গ্যাসের সিলিন্ডারের দাম ৩০০ টাকার মধ্যে বেঁধে যায় কিনা সে ব্যাপারে সরকারে চিন্তা-ভাবনা করা দরকার। তো আপনি কী করবেন। একদম মুখ বন্ধ করে বসে থাকুন। দ্বিতীয়বার এই নিয়ে প্রশ্ন করবেন না। ‘

আরও পড়ুন আরও দামি তরলসোনা, দিল্লিতে ডিজেল একশো ছুঁই ছুঁই

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের