কেন পালিত হয় গোলাপ দিবস? জানা আছে কী মর্মান্তিক এই কাহিনী..

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেক বছর ৭ ফেব্রুয়ারি পালন করা হয় গোলাপ দিবস। এই দিন থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইনস সপ্তাহ।লাল রং হল ভালবাসার রং, প্রেমিক যুগলের আবেগের রং। তাই এইদিনে দোকানগুলোতে উপচে পড়ে ভিড়। সকলেই ব্যস্ত প্রেমিক-প্রেমিকা খুশি করতে। জানেন কী এইদিন কেন গোলাপ দিবস নামে পরিচিত ? তবে জানুন এর ইতিহাস।

গোলাপ দিবস শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়, এটি বন্ধুত্ব, সম্প্রীতি এবং শান্তির প্রতীক। গোলাপ দিবসের উৎপত্তি নিয়ে তেমন কোন আনুষ্ঠানিক তথ্য নেই, তবে এটি ইউরোপের মধ্যযুগীয় প্রেমের ঐতিহ্যের সঙ্গে যুক্ত বলে মনে করে বিশেষজ্ঞরা।

বলা হয় সেই সময় প্রেমিক-প্রেমিকারা ফুল এবং প্রেমপত্রের মাধ্যমে তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। ধীরে ধীরে এই ঐতিহ্য পশ্চিমা দেশগুলিতে ভ্যালেন্টাইন্স সপ্তাহে পরিণত হয়। বিশ্বাস করা হয় যে তৃতীয় শতাব্দীর রোমান রাজা দ্বিতীয় ক্লডিয়াসের রাজত্বকালে প্রেম করা বারণ ছিল। এমনকী বিবাহ করতে গেলে বহু নিষেধাজ্ঞা আর কড়া নিয়মের মধ্য দিয়ে যেতে হত। তাও আবার পছন্দের মানুষটির সঙ্গে নয়, নিজের মতে বিয়ে করা যেত না। ওই সময় প্রেমকে স্বীকৃতি দিতে একা লড়ে গিয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন নামের এক প্রেমিক।

আরও পড়ুন : নারায়ণের এই গুণ দেখেই প্রেমে পড়েছিলেন লক্ষ্মী…

সেন্ট ভ্যালেন্টাইন প্রেম ও বিবাহের জন্য প্রচার চালাচ্ছেন যা মোটেও ভালভাবে নেন নি রোমান রাজা। সঙ্গে সঙ্গে বন্দি করা হয় ভ্যালেন্টাইনকে।এরপর তাঁকে কঠিন শাস্তি দেওয়া হয়। কিন্তু তার ভালোবাসা ও ত্যাগের স্মরণে পালন করা শুরু হয় ভ্যালেন্টাইন্স সপ্তাহ, যার প্রথম দিন হল রোজ ডে বা গোলাপ দিবস।

লাল গোলাপ : সত্যিকারের ভালোবাসা এবং রোমান্সের প্রতীক।

সাদা গোলাপ : শান্তি ও নতুন শুরুর প্রতীক।

হলুদ গোলাপ : বন্ধুত্ব এবং সুখের প্রতীক।

কমলা গোলাপ : আবেগ, উৎসাহ এবং আকর্ষণের প্রতীক।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?